নিজস্ব প্রতিনিধিঃ জেলার কেন্দুয়ায় আদালতে মামলা করায় বাড়িঘরে হামলা। এক অসহায় নারীর ওপর গ্রাম্য মাতাব্বরদের মিথ্যা অপবাদ সহ্য করতে না পেরে সায়মন (২০) নামের বিষপানে আত্নহত্যা। আদালতে ৬জনকে আসামী করে মামলা করায় মঙ্গলবার সন্ধ্যায় বাড়িঘরে হামলা। মামলার বিবরণে জানা যায়, কেন্দুয়া উপজেলার আশুজিয়া গ্রামে গত ২৭—০৩—২৬ শনিবার ভগ্নিপতিকে দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে মোসাঃ শেফালী স্বামী মোঃ আবুল মিয়া নামের এক নারীকে চরিত্র নিয়ে অপবাদ দেওয়ায় ও ২৮—৩— রোববার গ্রাম সালিসে ১,৫০০ টাকা জরিমানা করা ও ছেলে সায়মনকে দরবারে সকলের সামনে মাতাব্বরগণ বলে, চরিত্রহীন মহিলার সন্তান এই গ্রামে জায়গা নেই, বিষ খেয়ে মরতে পারিস না।
এই কথা শুনে ঐ দিন বাড়ির সামনে পুকুর পাড়ে বসিয়া বিষপান করে, পরে তাকে গ্রামবাসী মূমুষুর্ অবস্থায় উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ৩০ তারিখ সোমবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যায়। এই খবর এলাকায় জানা জানি হলে আসামীগণ একে অপরের সহয়োগীতায় দায়ী নয় মর্মে মিলে মৃত সায়মন এর পিতা মোঃ আবুল মিয়াকে থানায় নিয়ে জোরপূর্বক একটি সাদা কাগজে স্বাক্ষর নেয়। যাহা পরে এলাকাবাসীর মাঝে অন্যায় হিসেবে বিবেচিত হয়েছে।
গ্রাম শালিসের সীদ্ধান্ত মোতাবেক পুত্রের মৃত্যুর জন্য আসামীগণ দায়ী মর্মে ৩—৫—২০২৬ ইং রোববার বিজ্ঞ আমলী আদালতে ৬জনকে আসামী করে মামলা দায়ের করেন ১. সাহিজুল (৪৫) পিতা মৃত চান মিয়া ২. আবু রায়হান (৫০)পিতা মৃত লাল চান ৩.আবু তাহের (৪৮) পিতা মৃত লাল মিয়া ৪.আবু বকর (৪৫) পিতা মৃত লাল মিয়া ৫.হাবিজুল (৪৩) পিতা চান মিয়া ৬. নুরুজুল (৪০) পিতা মৃত চান মিয়া সর্ব সাং আশুজিয়া কেন্দুয়া। আদালতে মামলা করায় মঙ্গলবার বিকালে সংঘবদ্ধ ভাবে দেশীয় অস্ত্র দাও, লোহার রড নিয়ে আসামীরা বাড়িতে হামলা চালায়। এই নিয়ে এলাকার ইউপি সদস্য আল আমিন জানান, সাহিজুল গংরা অন্যায় ভাবে একজন মহিলাকে অপবাদ দিয়ে তার ছেলেকে মেরেছে আদালতে মামলা করায় এখন বাড়ি ঘরে হামলা করেছে। মোঃ আবুল মিয়ার বাড়িতে হামলা হয়েছে তা গ্রামের মানিক মিয়াসহ অনেকেই জানিয়েছেন। এই নিয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদি মাকসুদ জানান, হামলার বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply