1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

কেন্দুয়া পাহাড়পুরে ভূমিদস্যু বাদল মিয়ার অবৈধভাবে বাড়ি পুকুর দখল অসহায় কাঞ্চনের পরিবার নিরাপত্তাহীনতায় ঘুরছে

  • আপডেট সময়ঃ রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৩২ দেখা হয়েছে
Kendua
Kendua

সৈয়দ সময়ঃ নেত্রকোনা’র কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের পাহাড়পুর গ্রামের মৃত নাইবা আলীর ছেলে বাদল মিয়ার আতংকে অসহায় কাঞ্চনের পরিবার । একই গ্রামের মৃত আব্দুল বারেক সরকারের ছেলে মোঃ লুৎফর রহমান কাঞ্চনের পৈত্রিক সম্পত্তির বাড়িতে জোরপূর্বক অবৈধভাবে দখল করে ঘর তুলে, ২০ শতাংশ পুকুরের অংশ দখল করে নেয় । এছাড়াও মেহগনি,রেইনট্রি, সুপারি, মেহেদী ও অর্ধশতাধিক কলাগাছ কেটে নেয় যার বাজার মূল্য লক্ষাধিক টাকা । সরেজমিনে গিয়ে প্রতিবেশী ও এলাকাবাসীর সাথে কথা বলে এর সত্যতা পাওয়া যায় । লুৎফর রহমান কাঞ্চনের পৈত্রিক এই সম্পত্তির সিএস, আরওআর,বিআরএস দাগ নাম্বার সঠিক থাকার পরেও বাদল মিয়া অসহায় কাঞ্চনের বাড়ি পুকুর দখল করে নিয়েছে । বাদল মিয়া তাকে ও তার পরিবারকে ভয়ভীতি, মামলা হামলার দেখিয়ে সামাজিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে । জানা যায় ৩ বছর আগেও স্বপন,সুজন,রাব্বি সহ মারধর করে কাঞ্চনের হাত ভেঙে দেয় । বাদল মিয়ার নির্দেশে একই এলাকার মুরশেদ আলীর ছেলে সুজন ও রাব্বি বারবার অসহায় বৃদ্ধ কাঞ্চন ও তার স্ত্রী কে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে । এ ব্যাপারে এলাকায় সামাজিক দেনদরবার করে লাভ হয়নি । এমনকি বাদল মিয়া কাঞ্চনের নামে মিথ্যা মামলা দায়ের করে বলে জানান এলাকার লোকজন । পাহাড়পুরের মঞ্জু মিয়া,বৈশ্যবাট্টার আরিফ আহমেদ রব্বানী ভূঁইয়া রাজু , বাবুল মিয়া,সুমন মিয়া বলেন- বাদল মিয়া কাঞ্চনের ২০ শতাংশ পুকুরের অংশ, বসতবাড়িতে ঘর, বনের লাস, বিভিন্ন ধরনের গাছ কেটে নেয় ।লুৎফর রহমান কাঞ্চন জানান , বাদল মিয়া তার কুচক্রী মহলের সহযোগিতায় তার পৈতৃক সম্পত্তির বাড়িতে জোরপূর্বক অবৈধভাবে ঘর তুলে, ২০ শতাংশ পুকুরের অংশ দখল ও বিভিন্ন জাতের গাছ কেটে নেয় যায়, যার বাজার মূল্য লক্ষাধিক টাকা । সে আমাদের ওয়ারিশান নয় । তিনি আরো বলেন, আমি ও আমার স্ত্রী আতংকের মধ্যে আছি । আমার সম্পত্তির ফিরে পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি ও সার্বিক সহযোগিতা কামনা করছি ।এই ব্যাপারে জানতে চাইলে বাদল মিয়া বলেন ,আমারও অংশ রয়েছে।এই বিষয়ে আইনি মোকাবেলা চলছে ।এলাকার সুধীজনের মধ্যে রাজু ভূঁইয়া বলেন, কাঞ্চনের পৈত্রিক সম্পত্তি বাদল মিয়ার কবল থেকে ফিরিয়ে আনতে সামাজিকভাবে এলাকায় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বসে মিটমিমাংসা করার উদ্যোগ কয়েক দিনের মধ্যেই নেওয়া হবে ।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর