1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

দুই গ্রুপের সংঘর্ষে আহত আ.লীগ নেতার মৃত্যু

  • আপডেট সময়ঃ শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৬৩ দেখা হয়েছে
দুই গ্রুপের সংঘর্ষে আহত আ.লীগ নেতার মৃত্যু
দুই গ্রুপের সংঘর্ষে আহত আ.লীগ নেতার মৃত্যু

হাফিজ উল্লাহ চৌধুরী আলিমঃ কেন্দুয়া উপজেলায় আহত রহিম উদ্দিন (৮০) নামের এক আওয়ামী লীগ নেতা দুই পক্ষের সংঘর্ষে মারা গেছেন। শনিবার (১৬ মে) ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার বলাইশিমুল গ্রামে ধান শুকানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত রহিম উদ্দিন উপজেলার বলাইশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত বৃহস্পতিবার বিকেলে বলাইশিমুল গ্রামে ধান শুকানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের অন্তত ১০—১২ জন আহত হন। সংঘর্ষে গুরুতর আহত রহিম উদ্দিনকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ভোরে তাঁর মৃত্যু হয় ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। তবে অভিযোগের বিষয়ে প্রতিপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বলেন, বলাইশিমুল এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়া লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের জন্য কেন্দুয়া থানার পক্ষ থেকে ঢাকার শাহবাগ থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে। মেহেদী মাকসুদ আরও বলেন, প্রাথমিক তদন্তে ঘটনায় জড়িত ব্যক্তিদের তথ্য—উপাত্ত সংগ্রহ করা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর