1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

আটপাড়া পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ আটক ১

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৬৫ দেখা হয়েছে
আটপাড়া পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ আটক ১
আটপাড়া পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ আটক ১

নুর মোহাম্মদ খান ঃ নেত্রকোণা আটপাড়া পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৮ই মে) রাত আনুমানিক ৭:৩০ ঘটিকায় আটপাড়া উপজেলার মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে ইয়াবাসহ আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আটপাড়া থানার এসআই (নিঃ) ইদ্রিস মিয়া। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন এসআই মামুন ও এএসআই জাহাঙ্গীর। পুলিশ জানায়, উপজেলার ৪ নং বানিয়াজান ইউনিয়নের আটি কান্দা গ্রামের মোঃ জুয়েল মিয়া (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত জুয়েল মিয়া আইয়ুব আলীর ছেলে। পুলিশ সূত্রে আরও জানা গেছে, জুয়েল মিয়ার বিরুদ্ধে এর আগেও মাদকের মামলা রয়েছে। অভিযানের সময় তার নিজ হেফাজত থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর