1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

কেন্দুয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ—২০২৬ উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ বুধবার, ২০ মে, ২০২৬
  • ৬৭ দেখা হয়েছে
কেন্দুয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ—২০২৬ উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত
কেন্দুয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ—২০২৬ উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত

কোহিনূর আলমঃ “অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার কেন্দুয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ—২০২৬ উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) সকাল ১০টার দিকে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি স্টেশন প্রাঙ্গণ থেকে বের হয়ে কেন্দুয়া—আদমপুর মেইন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্টেশন প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মো. কামরুজ্জামান, সহকারী ইনচার্জ মো. এমদাদুল ইসলাম, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম, কেন্দুয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন খানসহ ফায়ার সার্ভিসের কর্মকর্তা—কর্মচারীরা। এর আগে উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল ইসলাম স্টেশন অফিস পরিদর্শন করেন এবং অগ্নিকাণ্ড প্রতিরোধ, দুর্যোগ মোকাবিলা ও জনসচেতনতা বৃদ্ধিতে ফায়ার সার্ভিসের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পরে তিনি ৩ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। উল্লেখ্য, দেশব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন উপলক্ষে বুধবার থেকে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে নানা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এর আগে গত ১৯ মে সকালে নারায়ণগঞ্জের পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আনুষ্ঠানিক উদ্বোধন ও পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত হয়।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর