1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

খালিয়াজুরীতে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার

  • আপডেট সময়ঃ রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৪৫ দেখা হয়েছে
খালিয়াজুরীতে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার
খালিয়াজুরীতে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় ২৫ পিস ইয়াবাসহ এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে লেপসিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি মোঃ উজ্জল মিয়া (৪৪), তিনি খালিয়াজুরী সদর ইউনিয়ন যুবদলের সহ—সভাপতি এবং গছিখাই গ্রামের মৃত অমৃত আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ মে শুক্রবার রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে ২ নং চাকুয়া ইউনিয়নের ফতুয়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে লেপসিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ তাকে ২৫ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করে। খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। অন্যদিকে, লেপসিয়া তদন্ত কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, এলাকাবাসীর সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, উজ্জল মিয়া দীর্ঘদিন ধরে মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তার করতেন। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, ঘটনাটির সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে। তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর