1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

কেন্দুয়া পৌর পশুর হাটে ক্রেতা বিক্রেতার উপচে পড়া ভিড়

  • আপডেট সময়ঃ সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১১৬ দেখা হয়েছে
কেন্দুয়া পৌর পশুর হাটে ক্রেতা বিক্রেতার উপচে পড়া ভিড়
কেন্দুয়া পৌর পশুর হাটে ক্রেতা বিক্রেতার উপচে পড়া ভিড়

কোহিনূর আলমঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার কুরবানির পশুর হাটে বেচাকেনা জমজমাট হয়ে উঠেছে। ক্রেতা —বিক্রেতার উপচে পড়া ভিড়। সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতি বছরের মতো কেন্দুয়া পৌরসভার সলফ কমলপুর হেলিপ্যাড খেলার মাঠে বসেছে এ পশুর হাট। দূর—দূরান্ত থেকে ক্রেতা—বিক্রেতারা হাটে আসছেন। বিভিন্ন জাতের গরু, ষাঁড়, ছাগল ও ভেড়া নিয়ে বিক্রেতারা হাটে অবস্থান করছেন এবং ক্রেতা —বিক্রেতার উপচে পড়া ভিড়ে ক্রয়—বিক্রয়ে ব্যস্ত তারা। সোমবার (২৫ মে) হাটে সর্বোচ্চ ৩ লাখ ১০ হাজার টাকায় একটি ষাঁড় গরু বিক্রি হয়েছে। এছাড়া সর্বোচ্চ ২২ হাজার টাকায় একটি ছাগল বিক্রি হয়েছে বলে সাধারণ ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে। এর আগে গত ২৪ মে সর্বোচ্চ ২ লাখ ৫৮ হাজার টাকায় একটি ষাঁড় গরু বিক্রি হয়েছিলো। উক্ত পশুর হাটের অন্যতম বিক্রেতা ও সফল উদ্যোক্তা মো. আলীম জানান, তিনি হাটে ৭টি ষাঁড় গরু বিক্রির জন্য এনেছেন। প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি ৩টি গরু বিক্রি করেছেন। এর মধ্যে একটি গরু ২ লাখ ৮০ হাজার টাকায় বিক্রি করতে সক্ষম হয়েছেন। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, বেচাকেনা ভালোই হয়েছে। হাটের ইজারাদার মো. মোয়াজ্জেম হোসেন খান বলেন, আমরা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে বাজার পরিচালনা করছি। এখনো পর্যন্ত তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বেচাকেনা কেমন হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, এখনো হিসেব ক্লোজ করতে পারি নি।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর