স্টাফ রিপোর্টারঃ শাহ সুলতান (রঃ) ডিগ্রী মহাবিদ্যালয়ের নবগঠিত গভর্ণিং বডি’র সম্মানিত সভাপতি ও সদস্যগণের অভিষেক উপলক্ষ্যে ১৭ আগস্ট ২০২৫ তারিখে এক সংবর্ধনার আয়োজন করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তাজউদ্দিন ফারাস সেন্টু, সাবেক সদস্য,আহব্বায়ক কমিটি, নেত্রকোণা জেলা বিএনপি। সাবেক অর্থ সম্পাদক, নেত্রকোণা জেলা বিএনপি। সাবেক আহব্বায়ক, নেত্রকোণা জেলা ছাত্রদল। সাবেক সাংগঠনিক সম্পাদক, নেত্রকোণা জেলা ছাত্রদল। সাবেক খেলাধূলা সম্পাদক, নেত্রকোণা সরকারি কলেজ ছাত্র সংসদ ও নব নির্বাচিত নেত্রকোণা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে ফুলের মালা পড়িয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলো নব গঠিত গভর্ণিং বডি’র সদস্যগণ। তাজউদ্দিন ফারাস সেন্টু জেলার একজন প্রথমশ্রেণীর ঠিকাদার ও গড়ে তুলেছেন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। বর্তমানে তিনি একজন সফল রাজনীতিবিদ। এলাকায় দল-মত নির্বিশেষে সকলের নিকট প্রিয় মানুষ তাজউদ্দিন ফারাস সেন্টু।
Leave a Reply