1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

তেলিগাতী বাজারের জনদুর্ভোগ পরিদর্শনে উপজেলা প্রশাসন

  • আপডেট সময়ঃ শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১৬১ দেখা হয়েছে
তেলিগাতী বাজারের জনদুর্ভোগ পরিদর্শনে উপজেলা প্রশাসন
তেলিগাতী বাজারের জনদুর্ভোগ পরিদর্শনে উপজেলা প্রশাসন

নুর মোহাম্মদ খানঃ নেত্রকোণার আটপাড়া উপজেলার ৫ নং তেলিগাতী ইউনিয়নের তেলিগাতী বাজারে দীর্ঘদিনের জনদুর্ভোগ পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাজারের বিভিন্ন সমস্যা ও জনসাধারণের ভোগান্তি সরেজমিনে দেখতে সম্প্রতি পরিদর্শনে যান আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানুর রহমান। পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিলা শারমিন দৃষ্টি, উপজেলা প্রকৌশলী আলমোত্তাসির বিল্লা এবং আটপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ—সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং ৫ নং তেলিগাতী ইউনিয়নের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিদর্শনের সময় স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ জনগণ বাজারের নানা সমস্যা তুলে ধরেন। তারা জানান, দীর্ঘদিন ধরে বাজারের সড়কের বেহাল অবস্থা, জলাবদ্ধতা, ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা এবং যাতায়াতের অসুবিধার কারণে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে বাজার এলাকায় চলাচল অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে, যার ফলে ব্যবসা—বাণিজ্য ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। স্থানীয় নেতৃবৃন্দ বাজারের সমস্যাগুলো বিস্তারিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তুলে ধরেন এবং দ্রুত সমাধানের দাবি জানান। তারা বলেন, তেলিগাতী বাজার এলাকার উন্নয়নের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি, যাতে সাধারণ মানুষ স্বস্তিতে চলাচল করতে পারে এবং ব্যবসায়ীরা নির্বিঘ্নে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানুর রহমান উপস্থিত নেতৃবৃন্দ ও এলাকাবাসীর উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “তেলিগাতী বাজারের জনদুর্ভোগের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এই দুর্ভোগ দূর করতে আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবো।” তিনি আরও আশ্বাস দেন যে, বাজার এলাকার অবকাঠামোগত উন্নয়ন এবং জনসাধারণের ভোগান্তি নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করা হবে। উপস্থিত এলাকাবাসী ও ব্যবসায়ীরা উপজেলা প্রশাসনের এই পরিদর্শনকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন এবং দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন। তাদের মতে, প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে তেলিগাতী বাজারের দীর্ঘদিনের সমস্যার সমাধান সম্ভব হবে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর