1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

মালয়েশিয়ায় জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি এবং রেমিট্যান্স যোদ্ধা দিবস ২০২৫ উদযাপন

  • আপডেট সময়ঃ বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১০৬ দেখা হয়েছে
Mizanur Chowdury
Mizanur Chowdury

স্টাফ রিপোর্টারঃ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি এবং রেমিট্যান্স যোদ্ধা দিবস ২০২৫ উদযাপন করেছেন মালয়েশিয়া অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরা। সোমবার ১৯ই আগস্ট বিকাল ৫ ঘটিকায় এ কর্মসূচী পালন করা হয়। অনুষ্ঠানে সভাপত্বি করেন মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশী হাইকমিশনার মোঃ শামীম আহসান। এছাড়াও আরো উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশী নানান শ্রেণী-পেশার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা, বিএনপির মালয়েশিয়ার নেতৃবৃন্দ। মালয়েশিয়া জহুর প্রদেশে বিএনপির সাধারণ সম্পাদক নেত্রকোণার কৃতি সন্তান মিজানুর চৌধুরী বলেন, আমরা জুলাই গণঅভুত্থ্যানে নিহত সকল শহীদদের শোকাহত ভাবে স্মরণ করি এবং মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধারা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখায় উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় মালয়েশিয়া অবস্থানরত বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সভাপতির বক্তব্যে বলেন জুলাই গণঅভ্যুত্থান আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। আমরা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী জানাই এবং আহত বীর যোদ্ধাদের জানাই সালাম। এ সময় রেমিট্যান্সকে গুরুত্ব দিয়ে বিদেশের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী আনা গেলে রেমিট্যান্স বৃদ্ধি পাবে ও আমাদের জাতীয় অর্থনীতি শক্তিশালী হবে বলে জানায়। অনুষ্ঠান উপলক্ষে প্রবাসী বাঙালিদের মেলবন্ধনে রূপান্তরিত হয়।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর