স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মঙ্গলবার জেলা শহরের ছোটবাজারস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গন থেকে ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালিদ সাইফুল্লা মুন্নার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল হক, সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক, যুগ্ম আহবায়ক বজলুর রহমান পাঠান, জেলা বিএনপির সদস্য খসরু আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শরিফুল আলম সবুজ প্রমুখ। কর্মসূচিতে জেলা স্বেচ্ছাসেবক দল, সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।
Leave a Reply