1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

পরিচ্ছন্ন কেন্দুয়া গড়তে প্রশাসন ও বিএনপির উদ্যোগ

  • আপডেট সময়ঃ রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৭৮ দেখা হয়েছে
পরিচ্ছন্ন কেন্দুয়া গড়তে প্রশাসন ও বিএনপির উদ্যোগ
পরিচ্ছন্ন কেন্দুয়া গড়তে প্রশাসন ও বিএনপির উদ্যোগ

স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে উপজেলা প্রশাসন ও বিএনপির যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে| শনিবার (৬ জুন) উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল ইসলাম| এ সময় তিনি জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ রক্ষায় সকলের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন| অভিযানে বক্তব্য দেন কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুইঁয়া, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান ভূইয়া (মজনু), যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক এবং সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন| এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিমসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় সাংবাদিকরা| অভিযানের অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বর থেকে পৌরসভার বিভিন্ন সড়ক ও ড্রেনে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়| কর্মসূচি শেষে বিএনপির নেতৃবৃন্দ বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব কেন্দুয়া গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে| ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা জানান|

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর