মদন প্রতিনিধিঃ নেত্রকোণার মদন উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা না পেয়ে দিলোয়ারা (৭০) নামের এক নারী মারা যাওয়ার অভিযোগ উঠেছে| শনিবার (৬ জুন) দুপুর দুইটার দিকে হাসপাতালের ওয়ার্ডে মারা যান তিনি| দিলোয়ারা উপজেলার নায়েকপুর ইউনিয়নের নোয়াগাও গ্রামের মৃত কাসুম আলীর স্ত্রী| রোগীর ¯^জন ও ¯স্বাস্থ কমপ্লেক্স সূত্রে জানা গেছে, দিলোয়ারা আক্তার গত কয়েকদিন ধরে জ্বর, ডায়রিয়া ও শ্বাসকষ্টে ভুগছিলেন| শনিবার (৬ জুন) সাড়ে ১১ টার দিকে চিকিৎসার জন্য মদন উপজেলা ¯স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে আসা হয়| পরে রোগী ভর্তি করে তিন তলায় ওয়ার্ডে নিয়ে গেলে দুপুর দুইটার দিকে মারা যান তিনি| রোগীর ¯^জনদের অভিযোগ, ভর্তি হওয়ার পর থেকেই রোগীর অবস্থার অবনতি হয়| দিলোয়ারার ছেলেসহ অন্য ¯^জনরা বার বার দায়িত্বরত চিকিৎসক ও নার্সদের কাছে যান| কিন্তু আসতেছি বলে দুই ঘন্টা অতিবাহিত হলেও কোন ডাক্তার বা নার্স রোগীর চিকিৎসা দেননি| পরে মারা যাওয়ার খবর পেয়ে তাড়াহুড়ো করে চিকিৎসক ও নার্সরা সেলাইন ও ঔষধ নিয়ে যান| এ ব্যাপারে দিলোয়ারা আক্তারের ছেলে রনি মিয়া বলেন, ‘ ভর্তির হওয়ার দুই ঘন্টা ধরে ডাক্তার আর নার্সদের কাছে বার বার গেছি| কিন্তু ধমক দিয়া আমারে বলে যাও আইতাছি| এভাবে ৪/৫ বার গেছি| কিন্তু কেউ এসে আমার মাকে দেখছে না| মারা যাওয়ার পর ডাক্তার আর নার্স আইছে সেলাইন লাগাইতো| তারা চিকিৎসা না দিয়া আমার মাকে মাইরা ফালাইছে| আমি এর বিচার চাই|’ দিলোয়ারা আক্তারের পাশের সিটে ভর্তি থাকা রোগী মাহিন মিয়া জানান,‘ আমার পাশের সিটে রোগীটা ভর্তি হওয়ার পর ¯^জনরা বার বার বাহিরে গেছে ডাক্তার আর নার্স আনতে| কিন্তু ডাক্তার বা নার্সরা কি বলেছে সেটা তো জানি না| তবে রোগী মারা যাওয়ার পর ডাক্তার আসছে|’ এ ব্যাপারে মদন উপজেলা ¯স্বাস্থ কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নাসরিন সুলতানা প্রীতি বলেন,‘ রোগী যখন ভর্তি করেছে তখন চিকিৎসাপত্রে ঔষধ লিখে ভর্তি দিয়েছি| পরে যখন ¯^জনরা আসছে তখন গিয়ে দেখি রোগী মারা গেছে|’ মদন উপজেলা ¯স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নূরুল হুদা খান,‘ উল্লেখিত সময়ে যারা দায়িত্বপালন করছে তাদের সাথে কথা বলে বিষয়টি দেখছি| রোগীর ¯^জনদের অভিযোগ থাকলে লিখিত ভাবে জানালে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে|’ নেত্রকোণা সিভিল সার্জন গোলাম মওলা মুঠোফোনে বলেন,‘ মদন উপজেলা ¯স্বাস্থ কমপ্লেক্সে মনোয়ারা নামের একজন রোগী মারা যাওয়ার বিষয়টি শুনেছি| চিকিৎসায় যদি কোন ধরণের অবহেলা থাকে তাহলে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে|’
Leave a Reply