1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

ঘরবাড়ি ভাঙচুর, উচ্ছেদ, নিরাপত্তা ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৬৮ দেখা হয়েছে
ঘরবাড়ি ভাঙচুর, উচ্ছেদ, নিরাপত্তা ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
ঘরবাড়ি ভাঙচুর, উচ্ছেদ, নিরাপত্তা ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

কোহিনূর আলমঃ নেত্রকোণার কেন্দুয়ায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ঘরবাড়ি ভাঙচুর, ফলদ গাছ কেটে ফেলা ও জোরপূর্বক উচ্ছেদের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। সোমবার (৮ জুন) স্থানীয় সাংবাদিকদের কাছে লিখিত বক্তব্যে লক্ষ্মী রাণী অভিযোগ করেন, গত ৫ জুন এলাকার নাসির খন্দকার, শাহীন আলম, রুবেল ভূঁইয়া ও গোলাম মোস্তফাসহ তাদের সহযোগীরা কোনো পূর্ব নোটিশ ছাড়াই তাদের পৈত্রিক ভিটেমাটিতে হামলা চালিয়ে বসতঘর ভাঙচুর এবং ফলদ গাছপালা কেটে ফেলেন। লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, বিরোধপূর্ণ ৮৬ শতাংশ জমি নিয়ে বর্তমানে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। এর আগে তাদের বিরুদ্ধে দায়ের করা উচ্ছেদ মামলাও আদালত খারিজ করে দিয়েছেন। এরপরও প্রতিপক্ষ আইন নিজের হাতে তুলে নিয়ে জোরপূর্বক দখল ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। ঘটনায় থানায় অভিযোগ দিতে গেলেও পুলিশ কোনো সহযোগিতা করেনি বলেও দাবি করেন লক্ষ্মী রাণী। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন লক্ষ্মী রাণীর ছেলে উজ্জ্বল। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান। অভিযোগের বিষয়ে অভিযুক্তদের একজন তাৎক্ষণিকভাবে গণমাধ্যম কর্মীদের মুঠোফোনে জানান, সম্পূর্ণ মিথ্যা তথ্যের ভিত্তিতে এ সংবাদ সম্মেলন করা হয়েছে । এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসুদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। উল্লেখ্য কেন্দুয়া পৌর শহরের কান্দিউড়া গ্রামের শাহপাড়ার এলাকার স্থায়ী বাসিন্দা (অভিযোগকারী) লক্ষ্মী রাণী।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর