1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

খালিয়াজুরীতে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৭৪ দেখা হয়েছে
খালিয়াজুরীতে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত
খালিয়াজুরীতে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

এবি চৌধুরী নাদিমঃ নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় উচ্চশিক্ষায় ভর্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করে স্থানীয় সামাজিক—সাংস্কৃতিক সংগঠন হাওর কালচারাল একাডেমি। সংবর্ধিত শিক্ষার্থীরা হলেন—বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রৌদ্র চৌধুরী, ইয়াকিন, রাসেন সরকার, আশামনি, জাবেদ ইসলাম, সাব্বির আহমেদ ও তৌহিদুর রহমান ফাগুন। এসময় গুণিজন অনন্য ব্যক্তিত্ব হিসেবে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোণা—৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরকে, সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম কিবরিয়া চৌধুরী হেলিমকে ও সমাজ সেবায় ডা: সচিন্দ্র সরকারকে গুণিজন সংবর্ধনা দেওয়া হয়। এসময় লুৎফুজ্জামান বাবরের পক্ষে তার ব্যক্তিগত সহকারী মোঃ জহির আহমেদ জিকু ক্রেস্ট গ্রহণ করেন। এসময় তাদের সকলকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। সাংবাদিক আবুল কালামের সঞ্চালনায় এসময় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক পপি সরকার বর্ষা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সরকারি কৃষ্ণপুর হাজী আলী আকবর কলেজের অধ্যক্ষ আমিরুল ইসলাম পলাশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নেত্রকোণা সাহিত্য সমাজের সভাপতি ম. কিবরিয়া চৌধুরী হেলিম। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরেফিন আজিম, খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন এবং খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মোঃ হাবিবুল্লাহ, অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংবর্ধিত শিক্ষার্থীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক পপি সরকার বর্ষা জানান, চলতি বছর ও গত বছর মিলিয়ে খালিয়াজুরী উপজেলার মোট ১৪ জন শিক্ষার্থী উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পেয়েছেন। তাদের মধ্যে এ বছর ভর্তি হওয়া সাতজনকে এই সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর