1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

মদনে কৃষি ভর্তুকি থেকে বঞ্চিত কৃষকদের মানববন্ধন

  • আপডেট সময়ঃ সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৫৭ দেখা হয়েছে
মদনে কৃষি ভর্তুকি থেকে বঞ্চিত কৃষকদের মানববন্ধন
মদনে কৃষি ভর্তুকি থেকে বঞ্চিত কৃষকদের মানববন্ধন

মদন প্রতিনিধিঃ নেত্রকোণার মদন উপজেলায় বন্যা ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকরা কৃষি ভর্তুকি না পাওয়ার অভিযোগ তুলে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন| রোববার উপজেলার ৭নং নায়েকপুর ইউনিয়নের বাশুঁরী গ্রামের ১নং ওয়ার্ডে বঞ্চিত কৃষকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়| মানববন্ধনে অংশ নেওয়া কৃষকরা অভিযোগ করেন, ওয়ার্ডের কিছু প্রভাবশালী ব্যক্তি প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের বাদ দিয়ে নিজেদের আত্মীয়-¯^জন ও অকৃষকদের নাম ভর্তুকির তালিকায় অন্তর্ভুক্ত করেছেন| এতে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারি প্রণোদনা থেকে বঞ্চিত হচ্ছেন| তারা অবিল¤ে^ বিতর্কিত তালিকা বাতিল করে প্রকৃত কৃষকদের নাম অন্তর্ভুক্ত করার দাবি জানান| এ সময় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য মানিক মিয়া, বঞ্চিত কৃষক জাহাঙ্গীর মিয়া, জুয়েল মিয়া, সাবেক ইউপি সদস্য ও কৃষক রাসেল মিয়া, সেলিম মিয়া, আব্দুল লতিফ বেপারী এবং রনি আক্তারসহ অন্যান্যরা| এ বিষয়ে নায়েকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও কৃষি ভর্তুকি যাচাই-বাছাই কমিটির সদস্য অলিউর রহমান লিটন বলেন, আমার ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মধ্যে ৭টি ওয়ার্ডে বিতরণ কার্যক্রম শেষ হয়েছে এবং প্রকৃত কৃষকরাই সুবিধা পেয়েছেন| তবে একটি ওয়ার্ড নিয়ে কিছু অভিযোগ উঠেছে| তাই ওই ওয়ার্ডের বিতরণ কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে| যাচাই-বাছাই শেষে প্রকৃত কৃষকদের তালিকা অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে| নায়েকপুর ইউনিয়নের প্রশাসক ও কৃষি ভর্তুকি যাচাই-বাছাই কমিটির সভাপতি মাহমুদুল হাসান মিজান বলেন, অত্র ইউনিয়নের ৭টি ওয়ার্ডে বিতরণ কার্যক্রম শেষ হয়েছে| সংশ্লিষ্ট ওয়ার্ডে ৬ জনের নাম নিয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে| অভিযোগের কপি ইউএনও মহোদয় আমাকে দিয়েছেন| বিষয়টি তদন্তাধীন থাকায় ওই নামগুলোর বিষয়ে আপাতত কার্যক্রম স্থগিত রয়েছে| মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে দেখা হবে| অভিযোগের সত্যতা পাওয়া গেলে তালিকা সংশোধন করে প্রকৃত কৃষকদের নাম অন্তর্ভুক্ত করা হবে| তালিকায় কোনো অসঙ্গতি থাকলে সংশ্লিষ্টদের নাম বাদ দিয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে|

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর