1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

মদনে ২৭ লক্ষাধিক টাকার মালামাল চুরি ঘটনায় আটক ২

  • আপডেট সময়ঃ রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১১৯ দেখা হয়েছে
মদনে ২৭ লক্ষাধিক টাকার মালামাল চুরি ঘটনায় আটক ২
মদনে ২৭ লক্ষাধিক টাকার মালামাল চুরি ঘটনায় আটক ২

বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোণার মদন উপজেলায় একটি ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরেরা ঘরের চালের টিন কেটে ভেতরে প্রবেশ করে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ প্রায় ২৭ লাখ ২৯ হাজার ৫০০ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবককে গ্রেপ্তার করেছে মদন থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ফতেপুর গ্রামের জামান তালুকদারের ছেলে সীমান্ত তালুকদার (২২) ও শফি আলম চৌধুরীর ছেলে আজিম আরিয়ান। রবিবার (২৮ জুন) সকালে তাদের জেলা আদালতে প্রেরণ করে পুলিশ। এরআগে, গতকাল (শনিবার) রাতে ফতেপুর গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফতেপুর গ্রামের মৃত পারভেজ চৌধুরীর বাড়িতে গত ২৪ থেকে ২৬ জুনের মধ্যে চুরির এই ঘটনা ঘটে। ঘটনার সময় বাড়িতে লোকজন ছিলেন না। এই সুযোগে চোরেরা সুকৌশলে ঘরের টিন কেটে ভেতরে প্রবেশ করে এবং মূল্যবান স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নির্বিঘেœ পালিয়ে যায়। এ ঘটনায় শনিবার (২৭ জুন) মৃত পারভেজ চৌধুরীর ভাই শহীদুজ্জামান চৌধুরী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মদন থানায় চুরির মামলা দায়ের করেন। বিশাল অঙ্কের চুরির মামলা দায়েরের পরপরই পুলিশ তৎপর হয় এবং রাতেই ফতেপুর গ্রামে অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে ওই দুই যুবককে গ্রেপ্তার করে। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দীন করিম জানান, চুরির ঘটনায় মামলা রুজুর পরই অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িত অন্যদের গ্রেপ্তার করে লুণ্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর