1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন

মদন আগুনে পুড়ল স্বপ্নের গোয়ালঘর-নিঃস্ব কৃষকের পাশে উপজেলা প্রশাসন

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১০৬ দেখা হয়েছে
মদন আগুনে পুড়ল স্বপ্নের গোয়ালঘর-নিঃস্ব কৃষকের পাশে উপজেলা প্রশাসন
মদন আগুনে পুড়ল স্বপ্নের গোয়ালঘর-নিঃস্ব কৃষকের পাশে উপজেলা প্রশাসন

সৈয়দ সময়//দৈনিক দেশকন্ঠস্বর

নেত্রকোণার মদন উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে গোয়ালঘর পুড়ে প্রায় চার লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন এক প্রান্তিক কৃষক। আগুনে জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছে তার হালের তিনটি গরু, দুটি ছাগল, ১০টি রাজহাঁস ও ৫০টি পাতিহাঁস। এক মুহূর্তে জীবিকার প্রধান সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে কৃষক পরিবারটি। ঘটনার খবর পেয়ে দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৭ জুলাই) রাতে উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর (তোলাপাড়া) গ্রামের কৃষক মো. নজর মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় হঠাৎ গোয়ালঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ততক্ষণে গবাদিপশু ও হাঁসগুলো পুড়ে মারা যায়। এতে কৃষক নজর মিয়ার প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে বুধবার (৮ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের সান্ত্বনা দেন। তাৎক্ষণিক সহায়তা হিসেবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুই প্যাকেট শুকনা খাবার প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম বলেন, “কৃষকের গবাদিপশু পুড়ে যাওয়ার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারটি যাতে দ্রুত এই ক্ষতি কাটিয়ে উঠতে পারে, সে জন্য সরকারের পক্ষ থেকে ঢেউটিন ও নগদ আর্থিক সহায়তা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত গ্রহণ করা হবে।” ঘটনাস্থল পরিদর্শনের সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার শফি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর