1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

আটপাড়ায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৭৫ দেখা হয়েছে
আটপাড়ায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
আটপাড়ায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

নুর মোহাম্মদ খান//দৈনিক দেশকন্ঠস্বর

নেত্রকোণার আটপাড়া উপজেলার ২নং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবাজপুর গ্রামে জমি দখলকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয় বাসিন্দা মৃত আসন আলীর ছেলে মোঃ মোস্তফা অভিযোগ করেছেন, তার বৈধ মালিকানাধীন ফসলি জমি জোরপূর্বক দখল করে রাখা হয়েছে। দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে তিনি আদালতে মামলা পরিচালনা করলেও এখনো জমি ফেরত পাননি বলে দাবি করেছেন। ভুক্তভোগী মোঃ মোস্তফার অভিযোগ, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ হাদিস মিয়াসহ রফিকুল, নজরুল, সাখারুল ও জাখারুলের বিরুদ্ধে তার জমি দখলের অভিযোগ রয়েছে। তার দাবি, অভিযুক্তরা প্রভাব খাটিয়ে জমি নিয়ে বিরোধ সৃষ্টি করেছেন এবং তিনি নিজের জমিতে ভোগদখল করতে পারছেন না।

মোস্তফা জানান, ন্যায়বিচারের আশায় তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন। মামলা বিচারাধীন থাকলেও দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় তিনি চরম আর্থিক ও মানসিক সংকটে পড়েছেন। মামলার খরচ বহন করতে গিয়ে নিজের বসতবাড়ি পর্যন্ত বিক্রি করতে হয়েছে বলে দাবি করেন তিনি। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আমি প্রায় ১৫ বছর ধরে আদালতের দ্বারে দ্বারে ঘুরছি। মামলার খরচ চালাতে নিজের বসতবাড়ি বিক্রি করেছি। এখন স্ত্রী—সন্তান নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছি। আমার থাকার মতো কোনো জায়গা নেই। সরকারের কাছে আমার একটাই আবেদন—আমার বৈধ জমি আমাকে ফিরিয়ে দেওয়া হোক এবং আমি যেন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার পাই।”

তিনি আরও বলেন, জমি সংক্রান্ত এই বিরোধের কারণে তার পরিবার দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য তিনি সরকার, প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে এবং মামলার নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে উভয় পক্ষ। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর