1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

খালিয়াজুরীর বিভিন্ন এলাকায় স্পিডবোটে বাবরের গণসংযোগ

  • আপডেট সময়ঃ রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১০৮ দেখা হয়েছে
খালিয়াজুরীর বিভিন্ন এলাকায় স্পিডবোটে বাবরের গণসংযোগ
খালিয়াজুরীর বিভিন্ন এলাকায় স্পিডবোটে বাবরের গণসংযোগ

খালিয়াজুরী প্রতিনিধিঃ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর নিজ নির্বাচনী এলাকা খালিয়াজুরী উপজেলার বিভিন্ন এলাকায় স্পিডবোটে গণসংযোগ করেছেন। ২৩ আগস্ট খালিয়াজুরী সদর, আদাউরা, নগর হয়ে আমানীপুরে এসে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন তিনি। কৃষ্ণপুরের বিভিন্ন এলাকায় পথসভা করেন। এসময় প্রায় অর্ধশতাধিক স্পিডবোট নিয়ে শতশত নেতা-কর্মী এ গণসংযোগে অংশগ্রহণ করে। প্রতিটি গ্রামে শত শত মানুষ হাত নাড়িয়ে তাকে শুভেচ্ছা জানায়। দীর্ঘ ১৮ বছর পর লুৎফুজ্জামান বাবরকে দেখে উচ্ছাস দেখা যায় সাধারণ মানুষের মাঝে। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল মান্নান তালুকদার, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুর রউফ স্বাধীন, সেক্রেটারি মাহবুবুর রহমান কেষ্ট, বিএনপি নেতা মাসুদ রানা চৌধুরী, ইদ্রিস আলী মোল্লা, নাজমুল হক তালুকদার আরিফ, আলী হাসান চৌধুরী পিন্টু, কায়সার রহমান শেকুল, সোকন মেম্বার, যুবদলের আহবায়ক এনামুল হক ছুটন, সদস্য সচিব রাজিব হোসেন পলাশ, কৃষক দলের পান্ডব সরকার, সহ-সভাপতি সুরুজ তালুকদার, সেচ্ছাসেবক দলের আহবায়ক ফাহিম হোসেন সুমন,ছাত্রদলের আহবায়ক মাজহারুল হক পলিন, সদস্য সচিব ইয়াসির আরাফাত হৃদয়সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর