1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন

কেন্দুয়ায় স্বরচিত কবিতা আবৃত্তি অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১২৫ দেখা হয়েছে
কেন্দুয়ায় স্বরচিত কবিতা আবৃত্তি অনুষ্ঠিত
কেন্দুয়ায় স্বরচিত কবিতা আবৃত্তি অনুষ্ঠিত

কোহিনূর আলমঃ নেত্রকোণার কেন্দুয়ায় “সাহিত্য—সংস্কৃতি—ঐতিহ্যের সন্ধানে, আমরা মিশি প্রাণে প্রাণে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের উদ্যোগে স্বরচিত কবিতা আবৃত্তি (কবিতা পাঠ) ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) বিকেল ৩টায় কেন্দুয়া প্রেসক্লাবের অডিটোরিয়ামে এ কবিতা আবৃত্তি (কবিতা পাঠ) ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সহ—সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং কবি কোহিনূর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গীতিকবি ও কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরিশিরিস্থ ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক কবি পরাগ রিছিল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ভূঁইয়া। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কবি এনামুল হক পলাশ এবং আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কবি মোমেন এইচ। প্রধান অতিথির বক্তব্যে কবি পরাগ রিছিল বলেন, কেন্দুয়া শিল্প—সাহিত্য ও সংস্কৃতির এক সমৃদ্ধ জনপদ। এ অঞ্চলে বহু গুণী মানুষের জন্ম হয়েছে। শিল্প—সাহিত্য ও সংস্কৃতির মানুষ ভেদাভেদে বিশ্বাসী নন; শুদ্ধ শিল্পচর্চার মধ্য দিয়েই মানুষের মুক্তির পথ খুঁজে পাওয়া যায়। প্রধান আলোচক কবি এনামুল হক পলাশ বলেন, সকল মত ও পথের মানুষকে নিয়ে সাংস্কৃতিক ঐক্য গড়ে তুলতে হবে। চর্যাপদ থেকে বৈষম্যবিরোধী আন্দোলন পর্যন্ত সকল ন্যায়সংগত সংগ্রাম আমাদের সংস্কৃতির পথনির্দেশক। জনগণের ভাষায় জনগণের সাহিত্য ও সংস্কৃতি নির্মাণ করতে হবে। অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি সমরেন্দ্র বিশ্বশর্মা, কবি জোবায়েদুল হক মারুফ, কবি এম এ জলিল, কবি শাহাবুল কাদের ভূঁইয়া, কবি মহিউদ্দিন সরকার, কবি অর্জন, কবি নুরুল ইসলাম, কবি জহিরুল ইসলাম, আবুল হাশেম বয়াতী, কবি সিরাজুল ইসলাম, কবি গোলাম মোস্তফা, কবি মজিবুর রহমানসহ আরও অনেকে। পরে আমন্ত্রিত অতিথিদের হাতে উপহার হিসেবে তুলে দেয়া বই ও কলম । এ সময় উপস্থিত ছিলেন ,শিল্পী আবুল বাশার তালুকদার, জারি শিল্পী হেলাল উদ্দিন, সবুজ বয়াতি, চিন্তা জগতের সভাপতি শাহ আলম, বাউল শিল্পী সাফিয়া খাতুন, দুলাল দেওয়ান, শিল্পী অলি উল্লাহসহ বিভিন্ন কবি, শিল্পী, বাউল, গীতিকার ও সাহিত্যপ্রেমী ব্যক্তিবর্গ।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর