1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

কেন্দুয়ায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ১৬৩

  • আপডেট সময়ঃ সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৮২ দেখা হয়েছে
কেন্দুয়ায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ১৬৩
কেন্দুয়ায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ১৬৩

কোহিনূর আলমঃ নেত্রকোণার কেন্দুয়ায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা—২০২৫—এর ফলাফলে মোট ১৬৩ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। রবিবার (১২ জুলাই) বিকালে প্রকাশিত ফলাফলের তথ্য নিশ্চিত করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সরকারি ও বেসরকারিÑউভয় ক্যাটাগরি মিলিয়ে উপজেলার ১৬৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৫১ জন, যার মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ জন এবং বেসরকারি বিদ্যালয়ের ৬ জন শিক্ষার্থী রয়েছে। এছাড়া সাধারণ গ্রেডে ১১২ জন বৃত্তি পেয়েছে। এদের মধ্যে সরকারি বিদ্যালয়ের ১০৪ জন এবং বেসরকারি বিদ্যালয়ের ৮ জন শিক্ষার্থী রয়েছে। এর আগে গত ১৫ এপ্রিল অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা—২০২৫—এ উপজেলার দুটি কেন্দ্রে ১ হাজার ৩৯ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ৬৪৯ জন পরীক্ষায় অংশ নেয় বলে জানা গেছে অফিস সূত্রে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আ. ব. মোকতাদের বিল্লাহ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এই সাফল্য শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফল অর্জনে অনুপ্রাণিত করবে। যেসব শিক্ষার্থী বা শিক্ষা প্রতিষ্ঠান আশানুরূপ ফল করতে পারেনি, তাদের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিত টিমওয়ার্কের মাধ্যমে আরও ভালো ফল অর্জনের চেষ্টা অব্যাহত থাকবে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর