সাইফুল ইসলাম তরফদারঃ ময়মনসিংহ জেলা সমাজসেবা কার্যালয়ের সমবায় পরিষদের সভাপতি পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন রেহেনা পারভীন ববি। বুধবার (১৫ জুলাই) জেলা সমাজসেবা কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করে আগামী তিন বছরের জন্য সভাপতি নির্বাচিত হন। নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মোট ৮৭ জন ভোটারের মধ্যে ৭৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে রেহেনা পারভীন ববি সর্বোচ্চ ৪৬ ভোট পেয়ে বিজয়ী হন। নবনির্বাচিত সভাপতি রেহেনা পারভীন ববি তার প্রতি আস্থা ও বিশ্বাস রাখায় ভোটারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সমবায় পরিষদের সদস্যদের অধিকার রক্ষা, কল্যাণ নিশ্চিত করা এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একটি কার্যকর ও গতিশীল পরিষদ গড়ে তুলতে তিনি সকলকে সঙ্গে নিয়ে কাজ করবেন। উল্লেখ্য, রেহেনা পারভীন ববি সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত। তিনি মউকের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের সহধর্মিণী। তার এ বিজয়ে সহকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে ময়মনসিংহ জেলা সমাজসেবা সমবায় পরিষদের কার্যক্রম আরও গতিশীল ও সদস্যবান্ধব হবে।
Leave a Reply