1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

কেন্দুয়ায় মাদক ব্যবসা ও অনৈতিক কর্মকান্ডের অপরাধে আটক-৩

  • আপডেট সময়ঃ রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৯১ দেখা হয়েছে
কেন্দুয়ায় মাদক ব্যবসা ও অনৈতিক কর্মকান্ডের অপরাধে আটক-৩
কেন্দুয়ায় মাদক ব্যবসা ও অনৈতিক কর্মকান্ডের অপরাধে আটক-৩

কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়ায় মাদক ব্যবসা ও অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অপরাধে তিন জনকে আটক করেছে কেন্দুয়া থানা পুলিশ। শুক্রবার ২২ আগস্ট ভোর ৪টায় রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের ফতেপুর গ্রামের কান্দাপাড়ার রুকনের বাড়ি থেকে স্থানীয়রা প্রথমে আটক করে তাদের। পরে সাড়ে ১১টায় ২নং ওয়ার্ডের আনন্দ বাজার মোড় থেকে আটক করে নিয়ে যায় কেন্দুয়া থানার পেমই তদন্ত কেন্দ্রের এএসআই মোঃ ইকবাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম। গ্রেফতারকৃতরা হলেন, ফতেপুর গ্রামের সোলাইমানের স্ত্রী আফরোজা আক্তার জাহুরা, মৃত মোতালেবের ছেলে রুকন মিয়া ও কিশোরগঞ্জের তাড়াইল থানাধীন শহীদুল ইসলাম দুলালের স্ত্রী নুসরাত রহমান। জানা যায় দীর্ঘদিন যাবত এলাকায় এই চক্রটি মাদক ও নারী দেহ ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এলাকাবাসী অতিষ্ঠ হয়ে রাতভর ওঁৎ পেতে তাদেরকে হাতেনাতে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেন। তাছাড়া মৃত ইউসুফের ছেলে রবি মিয়া টের পেয়ে আগেই পালিয়ে যায়। স্থানীয় ইউপি সদস্য হাফিজুর রহমান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা কামাল বাবলু বলেন, দীর্ঘদিন যাবত এলাকার যুব সমাজকে বি-পথে ঠেলে দিচ্ছিলো এরা। এলাকাবাসীই আটক করে পুলিশে দিয়েছে এদের। এ বিষয়ে কেন্দুয়া থানার পেমই তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মোঃ তোফাজ্জল হোসেন মুঠোফোনে জানান, মাদক ও দেহ ব্যবসার অভিযোগে তিন জনকে আটক করে এলাকাবাসী। পরে তাদেরকে পুলিশ হেফাজতে নেয়া হয়। তিনি আরো বলেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর