1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

কেন্দুয়ায় অভিযানে সরকারি হালট উদ্ধার, গ্রামবাসীর সন্তোষ প্রকাশ

  • আপডেট সময়ঃ বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ২০৩ দেখা হয়েছে
কেন্দুয়ায় অভিযানে সরকারি হালট উদ্ধার, গ্রামবাসীর সন্তোষ প্রকাশ
কেন্দুয়ায় অভিযানে সরকারি হালট উদ্ধার, গ্রামবাসীর সন্তোষ প্রকাশ

কোহিনূর আলমঃ নেত্রকোণার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের রায়পুর গ্রামে সরকারি হালট দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় এক শতক সরকারি জমি উদ্ধার করা হয়েছে। এতে হাজারো গ্রামবাসী সন্তোষ প্রকাশ করেছেন। সোমবার (২০ জুলাই) সকাল ১১টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম—উল ইসলাম চৌধুরী। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, মাসকা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, কানুনগো, সার্ভেয়ার, নাজিরসহ স্থানীয় গ্রামবাসী ও অভিযুক্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জানা গেছে, গত ২৮ জুন রায়পুর গ্রামবাসীর পক্ষে শরিফ হাসান ভূঁইয়া রায়পুর মৌজার ১ নম্বর খতিয়ানের ৬৬৯ নম্বর দাগে অবস্থিত সরকারি হালট পরিমাপের জন্য সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করেন। পরবর্তীতে ভূমি অফিসের কর্মকর্তাদের পরিমাপ ও তদন্তে হালটের একটি অংশ অবৈধভাবে দখলের সত্যতা পাওয়া যায়। এদিকে, ৩০ জুন রায়পুর জিপিএস থেকে সুচিয়া বিল পর্যন্ত রাস্তা কর্তনের অভিযোগে তাইনুস শাহী ও অন্যান্যরা একটি আবেদন করেন। তদন্তে জানা যায়, স্থানীয় গ্রামবাসীরা নিজেদের চলাচলের সুবিধার্থে সরকারি হালটের ওপরের অংশের মাটি সরিয়ে রাস্তা সম্প্রসারণের কাজ শুরু করেন। এ সময় তাইনুস শাহীর স্থাপনার কিছু অংশ সরকারি হালটের মধ্যে পড়ায় বিরোধের সৃষ্টি হয়। পরবর্তীতে সরেজমিনে অবৈধ দখল চিহ্নিত করে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় এক শতক সরকারি জমি উদ্ধার করা হয়েছে। স্থানীয় গ্রামবাসীরা জানান, দীর্ঘদিন হালটটি বেদখল থাকায় হাজার হাজার মানুষ চলাচলে ভোগান্তির শিকার হচ্ছিলেন। হালটটি দখলমুক্ত হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন। গ্রামবাসীর পক্ষে আবেদনকারী শরিফ হাসান ভূঁইয়া বলেন, দীর্ঘ সময় পর হলেও অবৈধভাবে দখলকৃত সরকারি হালট পুনরুদ্ধার করায় গ্রামবাসীর পক্ষ থেকে উপজেলা প্রশাসনের ইউএনও ও এসিল্যান্ড মহোদয়কে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। একই সঙ্গে মাননীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালীকেও ধন্যবাদ জানাই, তিনি রাস্তাটি সরকারি উদ্যোগে পাকা করার জন্য সুপারিশ করেছেন। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম—উল ইসলাম চৌধুরী বলেন, সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল করে রাখার কোনো সুযোগ নেই। তদন্ত ও পরিমাপের মাধ্যমে সরকারি হালটের অবৈধ দখল চিহ্নিত করে আইনানুগভাবে তা উদ্ধার করা হয়েছে। সরকারি সম্পত্তি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর