স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণা জেলায় দুর্গাপুর থানাধীন বারমারী উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন, ছাত্র—ছাত্রীদের ভবিষ্যৎ পরিকল্পনা, দেশের উন্নয়নমূলক কাজে সচেতনতামূলক মাদক বিরোধী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার নেত্রকোণা জেলায় দুর্গাপুর থানাধীন বারমারী উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন, ছাত্র—ছাত্রীদের ভবিষ্যৎ পরিকল্পনা, দেশের উন্নয়নমূলক কাজে সচেতনতামূলক মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো: মশিরউর রহমান প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), বারমারী উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর, নেত্রকোণা। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় বলেন “ মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন ও আত্মহত্যার মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। যুবসমাজকে ধ্বংসকারী মাদক ও জুয়ার নেশা নির্মূলে নেত্রকোণা জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে, তবে অভিভাবকদের সচেতনতা এখানে সবচেয়ে জরুরি। নারীদের নিরাপত্তা বিঘ্নিতকারী ইভটিজিং এবং সাধারণ মানুষের ওপর আঘাত হানা। পাশাপাশি, একটি মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে বাল্যবিবাহ বন্ধে আমাদের অনড় থাকতে হবে এবং যেকোনো মানসিক সংকটে আত্মহত্যার পথ না বেছে নিয়ে জীবনকে ভালোবাসতে শিখতে হবে। মনে রাখবেন, অপরাধী যেই হোক তার কোনো ছাড় নেই; আপনারা নির্ভয়ে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন, আমরা একটি সুস্থ ও অপরাধমুক্ত সমাজ উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এসময় আরও উপস্থিত ছিলেন, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ অত্র কলেজের শিক্ষক/ শিক্ষিকা, ছাত্র—ছাত্রী ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।
Leave a Reply