1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

হুমায়ূন আহমেদের স্বপ্ন পূরণে শহীদ স্মৃতি বিদ্যাপীঠকে কলেজে রূপান্তরের প্রতিশ্রুতি এমপি হিলালীর

  • আপডেট সময়ঃ রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১১৭ দেখা হয়েছে
হুমায়ূন আহমেদের স্বপ্ন পূরণে শহীদ স্মৃতি বিদ্যাপীঠকে কলেজে রূপান্তরের প্রতিশ্রুতি এমপি হিলালীর
হুমায়ূন আহমেদের স্বপ্ন পূরণে শহীদ স্মৃতি বিদ্যাপীঠকে কলেজে রূপান্তরের প্রতিশ্রুতি এমপি হিলালীর

কোহিনূর আলমঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় নেত্রকোণা জেলার একমাত্র শতভাগ উত্তীর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান শহীদ স্মৃতি বিদ্যাপীঠের কৃতী শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটিকে কলেজে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন নেত্রকোণা—৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। শনিবার (১৫ আগস্ট) বিকালে কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের কুতুবপুরে অবস্থিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী রফিকুল ইসলাম ও সহকারী শিক্ষক জোবায়ের আহম্মেদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টির ৩৬ জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়। তাদের মধ্যে ১৮ জন জিপিএ—৫ অর্জন করেছে। জিপিএ—৫ প্রাপ্তদের মধ্যে ১৫ জন ছেলে ও ৩ জন মেয়ে শিক্ষার্থী রয়েছে। এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ—উচ্ছ্বাস দেখা যায়। প্রধান অতিথির বক্তব্যে সাংসদ ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, শহীদ স্মৃতি বিদ্যাপীঠের এ অর্জন শুধু রোয়াইলবাড়ির নয়, পুরো কেন্দুয়াবাসীর মুখ উজ্জ্বল করেছে। তিনি জেলে বসে ও প্রায়শই রাতে ঘুমানোর আগে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা বই পড়ার স্মৃতিচারণ করে বলেন, হুমায়ূন আহমেদ স্যারের স্বপ্ন পূরণে প্রতিষ্ঠানটিকে কলেজে রূপান্তরের জন্য আপ্রাণ চেষ্টা করব। তিনি আরও বলেন, শিক্ষকদের অনুরোধে জাতীয় সংসদে বিদ্যালয়টির কথা তুলে ধরতে পারলে নিজেকে গর্বিত মনে করবেন। একই সঙ্গে বিদ্যালয়ের খেলার মাঠ উন্নয়ন, শিক্ষার্থীদের খেলাধুলার সরঞ্জাম ও আবাসিক ব্যবস্থার উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন। পরে তিনি একজন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীর আজীবন পড়াশোনার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিসহ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সাংসদ হিলালীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জসিম উদ্দিন আহমেদ খোকন, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সুরুজ আলীসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা বক্তব্য দেন। বক্তারা বিদ্যালয়ের এ সাফল্যের জন্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানান। উল্লেখ্য, নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ ১৯৯৬ সালে শহীদ স্মৃতি বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করেন। বর্তমানে বিদ্যালয়টিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ৩২৩ জন শিক্ষার্থী ও ১৬ জন শিক্ষক রয়েছেন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর