কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতায় অংক দৌড়ে প্রথম স্থান অর্জন করেছে নাফিসা আক্তার| সে উপজেলার মোজাফরপুর ইউনিয়নের ছয়দুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী| নাফিসা পড়াশোনার পাশাপাশি বিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষাতেও অত্যন্ত দায়িত্বশীল ও মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচিত| মঙ্গলবার (২০ মে) কেন্দুয়া জয় হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়| প্রতিযোগিতায় অংক দৌড়ে প্রথম স্থান অর্জনের খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ তার পরিবারের সদস্যদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়| বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেমসহ অন্যান্য শিক্ষকরা জানান, নাফিসা নিয়মিত পড়াশোনা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে আসছে| ভবিষ্যতে সে এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন| উল্লেখ্য, এর আগেও ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠিত অংক দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিল নাফিসা আক্তার| তার গ্রামের বাড়ি উপজেলার ছয়দুন গ্রামে| তার পিতা আকরাম হোসেন|
Leave a Reply