মদন প্রতিনিধিঃ নিজেই আত্মগোপনে থেকে অপহরণের নাটক সাজানোর অভিযোগে আশরাফুল নামের এক যুবককে আটক করেছে মদন থানা পুলিশ। বুধবার দুপুর আনুমানিক ১টা পুলিশের উপস্থিতিতে এ চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটিত হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আশরাফুল নিজেকে অপহরণ করা হয়েছে এবং তাকে ছাড়াতে তার পারিবার দিতে ১০ লক্ষ টাকা দিতে হবে মুক্তি পণ এমন বিভ্রান্তিকর তথ্য পরিবারের সদস্যদের জানান। বিষয়টি বিশ্বাসযোগ্য মনে হওয়ায় পরিবারের পক্ষ থেকে মদন থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পত্রে অপহরণের আশঙ্কা ও মুক্তিপণের বিষয় উল্লেখ থাকায় পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তে নেয়। তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ নিশ্চিত হয় যে, আশরাফুল প্রকৃতপক্ষে অপহৃত নন; বরং তিনি আত্মগোপনে রয়েছেন। পরে আজ দুপুরে মদন নতুন বাসস্ট্যান্ড এলাকার রায়হান নামে এক ব্যক্তির বাসা থেকে তাকে আটক করে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে আশরাফুল স্বীকার করেন, তিনি নিজেই অপহরণের নাটক সাজিয়েছিলেন এবং বাস্তবে কোথাও অপহরণ হননি। তার বাড়ি কুষ্টিয়া জেলার পৌরসদরের দারগাপাড়ার সুখতা বিশ্বাসের ছেলে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে মদন থানার এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য বিষয় খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মদন থানার ওসি (তদন্ত)দেবাংশু দে জানান, আমরা অভিযোগের ঘটনাস্থলে গিয়ে আশরাফুলকে উদ্ধার করি। পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply