1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

আটপড়ায় প্রবাসীদের সহায়তায় শতাধিক অসহায় মানুষের মাঝ ঈদসামগ্রী বিতরণ

  • আপডেট সময়ঃ সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৮৫ দেখা হয়েছে
আটপড়ায় প্রবাসীদের সহায়তায় শতাধিক অসহায় মানুষের মাঝ ঈদসামগ্রী বিতরণ
আটপড়ায় প্রবাসীদের সহায়তায় শতাধিক অসহায় মানুষের মাঝ ঈদসামগ্রী বিতরণ

আটপাড়া প্রতিনিধিঃ ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে উদ্যেগ নিয়েছেন নেত্রকোণায় আটপড়ার শুনই গ্রামের প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা। সোমবার (১৬ মার্চ) উপজেলার শুনই গ্রামে প্রবাসীদের আর্থিক সহায়তায় শতাধিক অসহায় মানুষের মাঝ ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। জানা যায়, ২০২১ সাল থেকে শুনই গ্রামের প্রবাসীরা নিজ উদ্যোগে এই মানবিক কার্যক্রম চালিয়ে আসছেন। প্রতি ঈদেই তারা নিজ গ্রামের অসচ্ছল পরিবারের পাশে দাঁড়িয়ে উপহারসামগ্রী বিতরণ করেন, যাতে গ্রামের কোনো পরিবার ঈদের আনন্দ থেকে বঞ্চিত না থাকে। উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেছে অসহায় মানুষরা। উপহার পেয়ে একজন বলেন, ‘আমরা অনেকেই দিনমজুর মানুষ। সংসার চালাতেই কষ্ট হয়। ঈদের সময় এই উপহার আমাদের জন্য অনেক বড় সহায়তা। প্রবাসী ভাইদের প্রতি আমরা কৃতজ্ঞ।’ আয়োজকদের পক্ষ থেকে জাহিন তালুকদার অপু জানান, প্রবাসে থেকে তারা সব সময়ই গ্রামের মানুষের কথা মনে রাখেন। ঈদের মতো আনন্দঘন সময়ে গ্রামের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন তারা। স্থানীয় বাসিন্দা শরীফ হোসেন বলেন, ‘প্রবাসীদের এই মানবিক উদ্যোগ গ্রামের মানুষের মধ্যে সম্প্রীতি ও সহমর্মিতার দৃষ্টান্ত তৈরি করেছে। তাদের এই উদ্যোগে প্রতিবছরই ঈদের আগে অনেক দরিদ্র পরিবার কিছুটা স্বস্তি পায়।’ প্রবাসী এবং উদ্যোক্তা মো. আল আমিন জানান, ‘আমরা দূরে থাকলেও আমাদের হৃদয় পড়ে থাকে গ্রামের মানুষের সঙ্গে। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতেই এই ছোট উদ্যোগ। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।’

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর