নুর মোহাম্মদ খানঃ নেত্রকোণার আটপাড়া উপজেলার ৪ নং বানিয়াজান ইউনিয়ন পরিষদে ঈদ—উল—আযহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় ২ হাজার ৩৮ জন উপকারভোগীর মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ই মে) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের প্রশাসক ও আটপাড়া উপজেলা সমবায় অফিসার মোঃ মমিন আলী মিঞা তত্ত্বাবধানে কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়া ট্যাগ অফিসার বদরুন্নাহার তুষ্টি, উপ সহঃ কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ সময় সহযোগী হিসেবে দায়িত্বশীল ভুমিকা রাখেন ইউনিয়ন পরিষদের সচিব আনোয়ার হোসেন ও সমবায় অফিসের অফিস সহায়ক চন্দন সরকার উপস্থিত থেকে ভিজিএফ এর কার্যক্রম শেষ করে উপকারভোগীদের মাঝে স্বচ্ছ ও সুন্দরভাবে চাল বিতরণ করা হয়। ঈদকে সামনে রেখে সরকারের এ সহায়তা পেয়ে খুশি প্রকাশ করেন উপকারভোগীরা। তারা বলেন, এই সহায়তা তাদের ঈদের আনন্দ কিছুটা হলেও বাড়িছে।
Leave a Reply