1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

আটপাড়ায় উপ-খাদ্য পরিদর্শকের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৪ দেখা হয়েছে
আটপাড়ায় উপ-খাদ্য পরিদর্শকের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
আটপাড়ায় উপ-খাদ্য পরিদর্শকের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

আটপাড়া প্রতিনিধিঃ নেত্রকোণার আটপাড়া উপজেলা উপ-খাদ্য পরিদর্শক শরীফা আক্তারের প্রকাশ্যে ঘুষ গ্রহণ ও সীমাহীন দুর্নীতির প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী। তার অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলার সর্বস্তরের জনগণ। বুধবার বিকালে ক্লিনিক মোড়ের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কৃষক, ব্যবসায়ী ও স্থানীয় সচেতন নাগরিকরা ব্যানার-ফেস্টুন হাতে অংশ নেন। মানববন্ধনে বক্তারা শরীফা আক্তারের বিরুদ্ধে সাধারণ সেবাগ্রহীতাদের হয়রানি এবং অর্থ ছাড়া কোনো কাজ না করার গুরুতর অভিযোগ তোলেন। দুর্নীতির তদন্ত: শরীফা আক্তারের দায়িত্ব পালনকালীন সময়ের সকল অনিয়ম ও ঘুষ বাণিজ্যের সুষ্ঠু তদন্ত করতে হবে। অবিলম্বে অপসারণ: বিতর্কিত এই কর্মকর্তাকে দ্রুত পদ থেকে সরিয়ে দিয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। আইনি ব্যবস্থা: প্রকাশ্যে ঘুষ গ্রহণের তথ্য-প্রমাণ সাপেক্ষে তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা জানান, উপ-খাদ্য পরিদর্শক শরীফা আক্তারের কাছে কোনো দাপ্তরিক কাজে গেলে তিনি সরাসরি নির্দিষ্ট অংকের টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করলে ফাইল আটকে রাখা বা নানা অজুহাতে মাসের পর মাস ঘোরানো হয়। তার এমন স্বেচ্ছাচারিতায় সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী দ্রুততম সময়ের মধ্যে এই অসাধু কর্মকর্তাকে অপসারণ করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর