নুর আহম্মদ খানঃ “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার আটপাড়া উপজেলায় ৬ জুলাই জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে| দিবসটি উপলক্ষে সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), আটপাড়া-এর আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে| পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়| আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানুর রহমান-,ও আটপাড়া উপজেলা বি এন পির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরীর, গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়| এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আটপাড়া উপজেলা শাখার সভাপতি মোহন চৌধুরী, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ খান, আটপাড়া উপজেলা মহিলা দলের সভাপতি হিন্দা খানক, শুনই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রকিব হোসেন সান&জু, বাংলাদেশ প্রেসক্লাব আটপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাইবুল ইসলাম, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের কর্মকর্তা নীলিমা নূপুর ঝিনুক, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়জুর নাহার নীলুফা , উপজেলা প্রকৌশলী (ইঞ্জিনিয়ার) আল মুতাছিন বিল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক এবং আটপাড়া থানার অফিসার ইনচার্জ মো. জোবাদুল আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ| অনুষ্ঠানের শেষে সুবিধাভোগীদের মাঝে চেকের মাধ্যমে দুটি ঋণ বিতরণ করা হয়| পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের অংশ হিসেবে উপস্থিতদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়| বক্তারা বলেন, পল্লী উন্নয়নকে আরও গতিশীল করতে সরকারি বিভিন্ন কর্মসূচির পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন| গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে|
Leave a Reply