1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

আটপাড়ায় দুয়ারী (চায়না) জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, অবৈধ জাল জব্দ ও ধ্বংস

  • আপডেট সময়ঃ সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৮১ দেখা হয়েছে
আটপাড়ায় দুয়ারী (চায়না) জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, অবৈধ জাল জব্দ ও ধ্বংস
আটপাড়ায় দুয়ারী (চায়না) জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, অবৈধ জাল জব্দ ও ধ্বংস

নুর মোহাম্মদ খানঃ নেত্রকোণার আটপাড়া উপজেলায় দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ দুয়ারী (চায়না) জালের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন| আটপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে পরিচালিত এ অভিযানে বানিয়াজান ইউনিয়নের পাহাড়পুর, ¯^রমুশিয়া ইউনিয়নের সিতারামপুর, কোনাপাড়া এলাকার খাল, বিল ও জলাশয়ে ব্যবহার করা ৪৫ টি অবৈধ দুয়ারী (চায়না) জাল জব্দ করা হয়| উক্ত অভিযানে ছিলেন আটপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিনা শারমিন দৃষ্টি, উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খান ও ক্ষেত্র সহকারী তপন কুমার পোদ্দার, ভূমি অফিসের নাজির কাইয়ুমসহ আইনশৃঙ্খলা বাহিনীর এ এস আই ফকরুল ইসলাম এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন| জব্দকৃত অবৈধ জাল পরবর্তীতে আইন অনুযায়ী উপজেলা চত্বরে পুড়িয়ে ধ্বংস করা হয়| মৎস্য কর্মকর্তা বলেন,আটপাড়া উপজেলার বিভিন্ন জায়গায় খাল বিল ও জলাশয়ে হতে ৪৫ টি অবৈধ দুয়ারী (চায়না) জাল জব্দ করেন| অবৈধ জাল ব্যবহারের ফলে পোনা মাছ ও দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ নির্বিচারে নিধন হচ্ছে, যা জলজ সম্পদ ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি| তাই মৎস্য সম্পদ সংরক্ষণ আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে| প্রশাসন সকল জেলেকে নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে|

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর