1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

আটপাড়ায় নিয়ন্ত্রণহীনভাবে চলাচল অটোরিকশার ভোগান্তির শিকার হতে হচ্ছে হাজারও মানুষের

  • আপডেট সময়ঃ রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৬৭ দেখা হয়েছে
আটপাড়ায় নিয়ন্ত্রণহীনভাবে চলাচল অটোরিকশার ভোগান্তির শিকার হতে হচ্ছে হাজারও মানুষের
আটপাড়ায় নিয়ন্ত্রণহীনভাবে চলাচল অটোরিকশার ভোগান্তির শিকার হতে হচ্ছে হাজারও মানুষের

নুর মোহাম্মদ খানঃ আটপাড়া উপজেলায় বিভিন্ন বাজারে দিন দিন বাড়ছে ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা। নিয়ন্ত্রণহীনভাবে চলাচল করা এসব অটোরিকশার কারণে সাধারণ মানুষকে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিশেষ করে বাজার এলাকা ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট এখন নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, কোনো নির্দিষ্ট নিয়ম বা স্ট্যান্ড না থাকায় অটোরিকশা চালকরা যত্রতত্র গাড়ি দাঁড় করাচ্ছেন এবং যাত্রী ওঠানামা করাচ্ছেন। ফলে রাস্তার দুপাশ দখল হয়ে যান চলাচলে মারাত্মক বাধা সৃষ্টি হচ্ছে। এতে করে প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনার ঘটনাও বাড়ছে বলে জানিয়েছেন এলাকাবাসী। বাজারে কেনাকাটা করতে আসা ক্রেতা ও পথচারীরা জানান, অটোরিকশার অতিরিক্ত চাপের কারণে অনেক সময় হাঁটা চলাও কঠিন হয়ে পড়ে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, বয়স্ক মানুষ ও নারীরা বেশি সমস্যায় পড়ছেন। যানজটের কারণে জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স বা অন্যান্য যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটছে। স্থানীয়রা আরও বলেন, ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, কিন্তু এগুলো নিয়ন্ত্রণে কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। অনেক চালকের লাইসেন্স বা বৈধ কাগজপত্রও নেই বলে অভিযোগ রয়েছে। এ অবস্থায় এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা অটোরিকশার জন্য নির্দিষ্ট স্ট্যান্ড নির্ধারণ, চলাচলের সুনির্দিষ্ট নিয়ম এবং প্রয়োজনীয় তদারকি জোরদারের দাবি জানিয়েছেন। সাধারণ মানুষের প্রত্যাশা, প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নিলে যানজট ও দুর্ঘটনা অনেকটাই কমে আসবে এবং বাজার এলাকায় স্বাভাবিক চলাচল নিশ্চিত।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর