নিজস্ব প্রতিনিধিঃ নেত্রকোণার আটপাড়া উপজেলায় মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের অপরাধে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত| বৃহস্পতিবার (২১ মে) দুপুর ২টার দিকে উপজেলার পশ্চিম হাতিয়র এলাকা থেকে তাদের আটক করা হয়| বিনাশ্রম কারাদণ্ড সাজা প্রাপ্তরা হলেন- উপজেলার পশ্চিম হাতিয়র গ্রামের মো. জবেদ আলীর ছেলে বাবুল মিয়াকে দুই মাস এবং একই উপজেলার গন্ধবপুর গ্রামের মো. আবুল মিয়ার ছেলে মো. মোহন মিয়াকে সাত দিনের জেল| নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) কার্যালয়ের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আটপাড়া থানাধীন পশ্চিম হাতিয়র এলাকাস্থ সুজনের বসতঘরে অভিযান পরিচালনা করে| অভিযানকালে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের হাতেনাতে নিম্নোক্ত দুইজনকে আটক করা হয়| ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, আটপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা শারমিন দৃষ্টি| তিনি আসামিদের অপরাধ ¯^ীকার ও দোষী সাব্যস্ত করে মোবাইল কোর্ট আইন অনুযায়ী এ কারাদণ্ড প্রদান করেন| আদালতের রায় ঘোষণার পর সাজাপ্রাপ্ত আসামিদেরকে নেত্রকোণা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে| মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে জেলাজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে|
Leave a Reply