1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

আটপাড়ায় মৎস্য আহরণ নিষেধাজ্ঞা উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১০৪ দেখা হয়েছে
আটপাড়ায় মৎস্য আহরণ নিষেধাজ্ঞা উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
আটপাড়ায় মৎস্য আহরণ নিষেধাজ্ঞা উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ সরকারের ঘোষিত ২৯ মে থেকে ২৮ জুন পর্যন্ত মৎস্য আহরণ নিষিদ্ধকালীন সময়কে সামনে রেখে নেত্রকোণার আটপাড়া উপজেলায় জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকাল ১১টায় উপজেলার আটিকান্দা এলাকায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। হাওর অঞ্চলে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ। তিনি বলেন, প্রজনন মৌসুমে মাছ আহরণ বন্ধ রাখা অত্যন্ত জরুরি। এতে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং জীববৈচিত্র্য রক্ষা পাবে। তিনি জেলেদের সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুদ জামান খান—এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্যজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ২৯ মে থেকে ২৮ জুন পর্যন্ত মৎস্য আহরণ নিষিদ্ধ থাকার কারণে সবাইকে সচেতন থাকতে হবে এবং আইন অমান্য করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি জেলেদের বিকল্প কর্মসংস্থানের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর