1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

আটপাড়া অবৈধভাবে বালু উত্তোলনের অভিযানে ৫ জন আটক ও বালু জব্দ

  • আপডেট সময়ঃ রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৬৭ দেখা হয়েছে
অবৈধভাবে বালু উত্তোলনের অভিযানে ৫ জন আটক ও বালু জব্দ
অবৈধভাবে বালু উত্তোলনের অভিযানে ৫ জন আটক ও বালু জব্দ

নুর মোহাম্মদ খানঃ নেত্রকোনার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের খিলাপাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বালু জব্দ ও ৫ জনকে আটক করেছে প্রশাসন। শনিবার (২৮ মার্চ) সকালে এ অভিযানে ৪ হাজার ৫০০ ঘনফুট ভিটি বালুসহ একটি বাল্কহেড জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন আওয়াল (২২), আজিজুল (২৫), কাজল (৩২), ফয়েজ উদ্দিন (৫০) ও লাক মিয়া (২৮)। তাদের সবার বাড়ি জেলার বারহাট্টা উপজেলার বাইশদার গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে পার্শ্ববর্তী এলাকার নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বাল্কহেডটি পূর্ণ করা হয়। সকালে খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে বালুসহ বাল্কহেডটি জব্দ করে এবং সংশ্লিষ্টদের আটক করে। তবে আটক ব্যক্তিরা দাবি করেছেন, তারা কিশোরগঞ্জ জেলার ভৈরব এলাকা থেকে বাল্কহেডটি দিয়ে বালু এনেছেন। কিন্তু তাৎক্ষণিকভাবে কোনো ক্রয় রশিদ দেখাতে না পারা এবং তাদের বক্তব্য সন্তোষজনক না হওয়ায় পুলিশ তাদের আটক করে। এ বিষয়ে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম জানান, আটক ব্যক্তিদের থানা হাজতে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর