স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণা আটপাড়া উপজেলার বাঁশাটি গ্রামে মো: আব্দুর হামিদ এর জমি ভোগ দখল থাকাবস্থায় জোরপূর্বক বে—আইনী ভাবে জমি দখল করায় মো: আব্দুর হামিদ বাদী হয়ে ২০/৬/২৬ ইং তারিখে মো: মাহবুবুর রহমান মামুন, মো: মাতাবুর রহমান জাহাঙ্গীর, মো: মজিবুর রহমান আলমগীর, সর্ব— পিতা: খলিলুর রহমান, মোছা: জোবেদা খাতুন,পতি— মৃত খলিলুর রহমান, মো: মোবারক হোসেন খান সোহাগ, পিতা— মৃত হাফিজুর রহমান খান বাবুল, সর্ব— সাং— বাঁশাটি, ডাকঘর: অভয়পাশা, থানা—আটপাড়া, জেলা— নেত্রকোণা আদালতে মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, মো: আব্দুল হামিদ ০৮/০৬/১৯৮৫ ইং তারিখে ৫৪৮৯ নং সাফ কাওলা মূলে মো: মাহবুবুর রহমান মামুন, মো: মাতাবুর রহমান জাহাঙ্গীর, মো: মজিবুর রহমান আলমগীর, সর্ব— পিতা: খলিলুর রহমান, সর্ব— সাং— বাঁশাটি, ডাকঘর: অভয়পাশা, থানা— আটপাড়া, জেলা— নেত্রকোণা এর নিকট হইতে ৫৪ শতাংশ ভূমি ক্রয় করয়িা ভোগ দখল করিতেছেন। এস.এ ও বি.আর.এস রেকর্ডীয় মালিক খলিলুর রহমান এর নিকট হইতে খরিদ মূলে মো: আব্দুল হামিদ নিজ নামে নামজারী জমা খারিজ করিয়া সরকারের করাদি পরিশোধ ক্রমে ভোগ দখল করিয়া আসিতে থাকাবস্থায় মো: মাহবুবুর রহমান মামুন, মো: মাতাবুর রহমান জাহাঙ্গীর, মো: মজিবুর রহমান আলমগীর, ০৮/০৫/২০২৬ ইং তারিখে দেশীয় অস্ত্রাদিতে সজ্জিত হইয়া মো: আব্দুল হামিদ এর স্বত্ব দখলীয় ভূমিতে বে—আইনীভাবে অনুপ্রবেশ করিয়া দখল করে এবং মো: আব্দুল হামিদ কে প্রাণনাশের হুমকি দেয়। এ প্রতিনিধি জানায় সরেজমিনে গিয়ে জানতে পারে ০৮/০৬/১৯৮৫ ইং তারিখে ৫৪৮৯ নং সাফ কাওলা দলিল মূলে খলিলুর রহমান বিক্রয় করিলে এই দিন ০৮/০৬/১৯৮৫ ইং তারিখে ৫৪৮৯ নং এগিমেন্ট রেজিস্ট্রি করা হয়। যাহার গ্রহিতা এই দিনের বিক্রতা খলিলুর রহমান।
এ ব্যাপারে সাফ কাওলার দলিল মালিক মো: আব্দুল হামিদ কিছুই জানেন না বলে জানিয়েছে। অভিযোক্ত ভ’মিতে বর্তমানে ঈদগাহ্ মাঠ বৃদ্ধি করা হয়েছে। গত রমজান মাসে জমি নিয়ে বির্তক থাকায় সচেতন গ্রামবাসী অনেকেই ঈদগাহ্ মাঠে আসেন নি। আসছে ঈদুর আযহা ঈদের নামাজ আদায়ের জন্য জনমনে যখন সংশ্রয় ছিল। এরি মধ্যে মো: আব্দুল হামিদ বাদী হয়ে আদালতে অবিযোগ করায় গ্রামের এক শ্রেনীর লোকজন তার প্রতি ক্ষোভ প্রকাশ করেছে। এলাকার সুধিমহল বিষয়টি নিয়ে আত্মকিত যে কোন সময় অপ্রতিকর ঘটনার আশংকা রহিয়াছে।
Leave a Reply