স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণা আটপাড়া উপজেলার বাঁশাটি গ্রামে মো: আব্দুর হামিদ এর বাড়িতে গভীর রাতে ঘরের দরজায় তালাবব্ধ করে রাখে দুরবৃত্তরা| শনিবার (১৩ জুন) এসময় ঘরের ভিতর মো; আব্দুর হামিদের স্ত্রী মোছা: বেগম আক্তার (৫১), নাত্নি শ্রাবনর্তী আক্তার তন্নী (১২), শাবনী আক্তার মুন্নী (৭), নাতি মারিয়া হোসেন রাইয়দা (৬), গভীর রাত হতে সকাল ৯ ঘটিকার পর্যন্ত ঘরের তালাবব্ধ অবস্থায় আটক ছিল| ভোর বেলায় ৯৯৯ কল দিলে আটপাড়া থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে স্থানীয় ইউপি সদস্য আল-আমিন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সুফিয়া আক্তার, গ্রাম পুলিশ সেলিম মিয়াকে নিয়ে তালা ভেঙ্গে বের করে আটক কৃতদের|
ভোক্তভোগী মোছা: বেগম আক্তার জানায় কেবা কাহারা গভীর রাতে আমার ঘরের দরজায় তালাবব্ধ করে হুমকী দেয় সকাল বেলায় তালা খুলে আমার স্বামীকে গ্রামে সকলের সামনে অপমান-অপদস্ত করিবে| অথবা মারপিঠ করিয়া হাত, পা বেঙ্গে দিবে| যদি আমরা আদালত হইতে জমি সংক্রান্ত মামলাটি উটাইয়া না আনি তাহলে আমাদেরকে গ্রাম ছাড়া করিবে অথবা এইভাবে তালাবব্ধ করিয়া স-পরিবারে আগুনে পুড়াইয়া মারিবে| সু-ভাগ্যকর্মে আমার স্বামী বাড়িতে না থাকায় আটপাড়া থানা পুলিশ আমাদের’কে উদ্ধার করে| ঘটনার সূত্রপাত জমি সংক্রান্ত মোকাদ্দমা নিয়ে|
জমি সংক্রান্ত মামলা বিবরণে জানা যায় জমি ভোগ দখল থাকাবস্থায় জোরপূর্বক বে-আইনী ভাবে জমি দখল করায় মো: আব্দুর হামিদ বাদী হয়ে ২০/৬/২৬ ইং তারিখে মো: মাহবুবুর রহমান মামুন, মো: মাতাবুর রহমান জাহাঙ্গীর, মো: মজিবুর রহমান আলমগীর, সর্ব- পিতা: খলিলুর রহমান, মোছা: জোবেদা খাতুন,পতি- মৃত খলিলুর রহমান, মো: মোবারক হোসেন খান সোহাগ, পিতা- মৃত হাফিজুর রহমান খান বাবুল, সর্ব- সাং- বাঁশাটি, ডাকঘর: অভয়পাশা, থানা-আটপাড়া, জেলা- নেত্রকোণা আদালতে মামলা দায়ের করেন| মো: আব্দুল হামিদ ০৮/০৬/১৯৮৫ ইং তারিখে ৫৪৮৯ নং সাফ কাওলা মূলে মো: মাহবুবুর রহমান মামুন, মো: মাতাবুর রহমান জাহাঙ্গীর, মো: মজিবুর রহমান আলমগীর, সর্ব- পিতা: খলিলুর রহমান, সর্ব- সাং- বাঁশাটি, ডাকঘর: অভয়পাশা, থানা- আটপাড়া, জেলা- নেত্রকোণা এর নিকট হইতে ৫৪ শতাংশ ভূমি ক্রয় করয়িা ভোগ দখল করিতেছেন|
এস.এ ও বি.আর.এস রেকর্ডীয় মালিক খলিলুর রহমান এর নিকট হইতে খরিদ মূলে মো: আব্দুল হামিদ নিজ নামে নামজারী জমা খারিজ করিয়া সরকারের করাদি পরিশোধ ক্রমে ভোগ দখল করিয়া আসিতে থাকাবস্থায় মো: মাহবুবুর রহমান মামুন, মো: মাতাবুর রহমান জাহাঙ্গীর, মো: মজিবুর রহমান আলমগীর, ০৮/০৫/২০২৬ ইং তারিখে দেশীয় অস্ত্রাদিতে সজ্জিত হইয়া মো: আব্দুল হামিদ এর স্বত্ব্য দখলীয় ভূমিতে বে-আইনীভাবে অনুপ্রবেশ করিয়া দখল করে এবং মো: আব্দুল হামিদ কে প্রাণনাশের হুমকি দেয়| এ প্রতিনিধি জানায় সরেজমিনে গিয়ে জানতে পারে ০৮/০৬/১৯৮৫ ইং তারিখে ৫৪৮৯ নং সাফ কাওলা দলিল মূলে খলিলুর রহমান বিক্রয় করিলে এই দিন ০৮/০৬/১৯৮৫ ইং তারিখে ৫৪৮৯ নং এগ্রীমেন্ট রেজিস্ট্রি করা হয়| যাহার গ্রহিতা এই দিনের বিক্রতা খলিলুর রহমান|
এ ব্যাপারে সাফ কাওলার দলিল মালিক মো: আব্দুল হামিদ কিছুই জানেন না বলে জানিয়েছে| অভিযোক্ত ভূমিতে বর্তমানে ঈদগাহ& মাঠ বৃদ্ধি করা হয়েছে| গত রমজান মাসে জমি নিয়ে বির্তক থাকায় সচেতন গ্রামবাসী অনেকেই ঈদগাহ& মাঠে আসেন নি| এইবারও ঈদুল আযহায় বির্তকিত ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় নাই| মামলার আসামীগণ বাদী আব্দুর হামিদ’কে বিভিন্ন সময় মারপিট ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে| বর্তমানে আব্দুল হামিদ বাড়িতে না থেকে অন্যখানে অবস্থান করে বলে জানা যায়| আশেপাশের গন্যমান্য ব্যাক্তিবর্গগণ প্রশাসনের ঈদগাহ মাঠের বির্তকের অবসান দাবি করিয়াছে|
Leave a Reply