1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

আটপাড়া বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কার্যালয়ে দেড় ঘণ্টা পরও নেই কোনো কর্মকর্তা—কর্মচারী

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ২০৬ দেখা হয়েছে
আটপাড়া বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কার্যালয়ে দেড় ঘণ্টা পরও নেই কোনো কর্মকর্তা—কর্মচারী
আটপাড়া বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কার্যালয়ে দেড় ঘণ্টা পরও নেই কোনো কর্মকর্তা—কর্মচারী

নুর মোহাম্মদ খানঃ নেত্রকোণার আটপাড়া উপজেলা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কার্যালয়ে অফিস শুরু হওয়ার দেড় ঘণ্টা পরও নেই কোনো কর্মকর্তা—কর্মচারীর। সেবা নিতে এসে কর্মকর্তাদের না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্যালয়ে পিয়ন ছাড়া আর কাউকে পাওয়া যায়নি। প্রয়োজনীয় কাজে আসা মানুষ এক কক্ষ থেকে আরেক কক্ষে ঘুরেও কোনো কর্মকর্তার দেখা পাননি। পরে হতাশ হয়ে অনেকেই ফিরে যান। স্থানীয়দের অভিযোগ, অফিসে প্রায় ১৫ জন কর্মকর্তা—কর্মচারী কর্মরত থাকলেও অধিকাংশ সময় তাদের দেখা মেলে না। মাঠ পর্যায়ে কাজের কথা বলা হলেও এতে সেবাপ্রার্থীরা ভোগান্তিতে পড়ছেন বলে দাবি তাদের। সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য থাকলেও আটপাড়া বিআরডিবি কার্যালয়ের এমন চিত্র জনমনে প্রশ্ন তুলেছে। আটপাড়া উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জানান, আমাদের অধিকাংশ কর্মচারী মাঠকর্মী। তাদের কাজই মাঠপর্যায়ে। আমি জেলা পর্যায়ের মিটিংয়ে আছি। অফিসে পিয়ন ছিল, অফিস সহকারীরও থাকার কথা ছিল। আমাদের ঋণ ও সমবায় কার্যক্রমের বেশিরভাগ কাজ মাঠেই করতে হয়। সরকারি সেবা নিশ্চিত করতে অফিস সময়ে ন্যূনতম কর্মকর্তা—কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করার দাবি জানিয়েছেন সেবাপ্রত্যাশীরা। তাদের অভিযোগ, মাঠপর্যায়ের কাজের অজুহাতে নিয়মিত অফিস ফাঁকা থাকলে জনগণের দুর্ভোগ আরও বাড়বে। আটপাড়া উপজেলা নির্বাহী অফিসার জানান, বিআরডিবির বেশিরভাগ কর্মকর্তা—কর্মচারীর কাজ মাঠপর্যায়ে হয়ে থাকে। তবে অফিস সময়ে কারা উপস্থিত থাকার কথা ছিল, সে বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর