নুর মোহাম্মদ খানঃ নেত্রকোণা জেলা আটপাড়া উপজেলার ৪ নং বানিয়াজান ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় রয়েছেন সুমন আহমেদ সুমন। তিনি সাবেক বানিয়াজান ইউনিয়নের চেয়ারম্যান ও আটপাড়া উপজেলা বিএনপির তিনবারের সভাপতি ইদ্রিস মাষ্টার সাহেবের আপন ভাতিজা। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় মানুষের সঙ্গে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন বলে এলাকাবাসী জানান। চেয়ারম্যান পদপ্রার্থী সুমন আহমেদ সুমন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এ সময় তিনি সাধারণ মানুষের খোঁজখবর নিচ্ছেন এবং আগামী দিনে ইউনিয়নের উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি, রাস্তা—ঘাটের উন্নয়ন, কৃষকদের সহায়তা ও যুবসমাজের কর্মসংস্থানের বিষয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি বলেন, “আমি বানিয়াজান ইউনিয়নের সর্বস্তরের জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে কাজ করতে চাই। ইউনিয়নের উন্নয়ন ও মানুষের সেবাই হবে আমার প্রধান লক্ষ্য। এজন্য আমি সকলের দোয়া, সহযোগিতা ও আন্তরিক সমর্থন কামনা করছি।” এদিকে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি—পেশার মানুষের সঙ্গে মতবিনিময়কালে সুমন আহমেদ সুমন সবার কাছে দোয়া প্রার্থনা করেন এবং একটি সুন্দর, আধুনিক ও উন্নত বানিয়াজান ইউনিয়ন গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ নেতৃত্ব ও পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের কারণে ইতোমধ্যে ইউনিয়নে আলোচনায় উঠে এসেছেন সুমন আহমেদ সুমন। নির্বাচনকে সামনে রেখে তার গণসংযোগ ও প্রচারণা দিন দিন আরও জোরদার হচ্ছে।
Leave a Reply