1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

আমার মন সব সময় পড়ে থাকে আপনাদের কাছে, মেয়র পদপ্রার্থী সাইফুল আলম

  • আপডেট সময়ঃ বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৬ দেখা হয়েছে
আমার মন সব সময় পড়ে থাকে আপনাদের কাছে, মেয়র পদপ্রার্থী সাইফুল আলম
আমার মন সব সময় পড়ে থাকে আপনাদের কাছে, মেয়র পদপ্রার্থী সাইফুল আলম

কোহিনূর আলমঃ নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার আগামী নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে ইতোমধ্যেই বিভিন্ন মাধ্যমে নিজের ইচ্ছে ও মত প্রকাশ করেছেন মো. সাইফুল আলম আউয়াল (৪১)। গত দুই দিন আগে তাঁর নিজ নামের ফেইসবুক আইডিতে নাতিদীর্ঘ এক স্ট্যাটাসের মাধ্যমে প্রথম এ ঘোষণা দেন তিনি। পরে মুঠোফোনে যোগাযোগ করলে, দৃঢ়তার সাথে পুনরায় সত্যতা নিশ্চিত করেন মি. আলম। তিনি তাঁর স্ট্যাটাসে পৌরবাসীর উদ্দেশ্যে লিখেন, “আমি আগামী কেন্দুয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচন করার ইচ্ছে মত প্রকাশ করছি। যদিও কর্মব্যস্তার কারণে আপনাদের কাছ থেকে অনেক দূরে, কিন্তু আমার মন সব সময় পড়ে থাকে আপনাদের কাছে। আমি নির্বাচিত হলে পৌরবাসীকে সঙ্গে নিয়ে পৌরসভার শিক্ষা বিস্তার, মাদকমুক্ত, শতভাগ স্যানিটেশন, বিশুদ্ধ খাবার পানির সুব্যবস্থা ও সকলের সমঅধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে কেন্দুয়া পৌরসভাকে একটি মডেল পৌরসভায় উন্নীত করবো, ইনশাআল্লাহ। আমি বিজয়ী হলে আমার সকল যোগ্যতা ও দক্ষতা দিয়ে পৌরসভার অবহেলিত জনগণের আর্থসামাজিক উন্নয়নে কাজ করবো। আমার ব্যক্তিগত জীবনের চাওয়া পাওয়া নেই, চাওয়া আমার একটাই কেন্দুয়া পৌরবাসীর জন্য কিছু করে যেতে চাই। আমি পৌরবাসীর কাছে দোয়া প্রার্থী। মো. সাইফুল আলম আউয়ালের জন্ম উপজেলার নওপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে। তবে কেন্দুয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাউদপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা তিনি। তাঁর বাবার নাম মৃত নাছির উদ্দিন (সাবেক মেম্বার), মায়ের নাম সরবুলা খাতুন। তিনি মূলত একজন ব্যবসায়ী। নরসিংদীর মাধবদীতে অবস্থিত জে. ফেব্রিক্স এর প্রোপাইটর তিনি। তাছাড়া তিনি উচ্চ শিক্ষিত ও একজন সমাজসেবকও। কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এস. এস. সি, রঙমালা মহিলা আকবর কলেজ, ডেমরা, ঢাকা থেকে এইচ. এস. সি এবং সর্বশেষ বি.এ/বি.এস.এস সম্পন্ন করেন, সোনারগাঁও সরকারি কলেজ, নারায়ণগঞ্জ থেকে। অন্যদিকে বিভিন্ন সময় এলাকার গরিব অসহায় মানুষদের সাহায্য সহযোগিতা করতেও দেখা যায় মি. আলমকে। উল্লেখ্য কেন্দুয়া পৌরসভার মোট ভোটার সংখ্যা প্রায় ১৮ হাজার ৬ শত ৮৬ জন। এর আগে ২০২১ সালের জানুয়ারী মাসে পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো। ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে রাজনৈতিক পটপরিবর্তন ঘটে। বর্তমানে পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী অফিসার। সম্প্রতি দ্রুততম সময়ের মধ্যে সরকার জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনের উদ্যোগ নেবে বলে জানা গেছে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর