1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

আর্জেন্টিনার খেলায় বিদ্যুৎ না পেয়ে অফিস ভাংচুর কেন্দুয়ায় ১৫০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ

  • আপডেট সময়ঃ রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ২৭১ দেখা হয়েছে
আর্জেন্টিনার খেলায় বিদ্যুৎ না পেয়ে অফিস ভাংচুর
আর্জেন্টিনার খেলায় বিদ্যুৎ না পেয়ে অফিস ভাংচুর

কোহিনূর আলমঃ নেত্রকোণার কেন্দুয়ায় আর্জেন্টিনা বনাম জর্ডান এর মধ্যে ফিফা বিশ্বকাপ ফুটবল খেলা চলাকালীন বিদ্যুৎ না পেয়ে ও টানা কয়েকদিন যাবত তীব্র লোডশেডিংয়ের প্রতিবাদে ক্ষুব্ধ গ্রাহকদের একাংশ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে ভাঙচুর করেছে। রোববার (২৮ জুন) সকাল সাড়ে ৮ টার দিকে কেন্দুয়া পৌরসভার সাউদপাড়াস্থ কেন্দুয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে এ ঘটনা ঘটে। সকাল সাড়ে ১০টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, অফিসের জানালার কয়েকটি গ্লাস ভাংচুর করা হয়েছে। জানা যায়, গত বৃহস্পতিবার থেকে উপর্যুপরি বিদ্যুতের সংকট চরম আকার ধারণ করে। দীর্ঘ সময় ধরে লোডশেডিং চলতে থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। অতিষ্ঠ হয়ে পড়েন সাধারণ গ্রাহকরা। একপর্যায়ে আজ (২৮জুন) ক্ষুব্ধ ফুটবলপ্রেমি ও গ্রাহকরা জোনাল অফিসে গিয়ে এ ভাঙচুর চালান। কেন্দুয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী মো. ওমর ফারুক বলেন, উপজেলায় পল্লী বিদ্যুতের গ্রাহক সংখ্যা প্রায় ৯৪ হাজার। পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা প্রায় ২৭ মেগাওয়াট হলেও বর্তমানে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৭ মেগাওয়াট। আমাদের যে পরিমাণ বিদ্যুৎ বরাদ্দ দেওয়া হয়, তার বাইরে কিছু করার সুযোগ নেই। তিনি আরো বলেন, বিদ্যুৎ এর ঘাটতি ও ভাংচুরের ঘটনা উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে কেন্দুয়া থানার এসআই ও সেকেন্ড অফিসার মো. রেজাউল করিম মুঠোফোনে বলেন, এ ঘটনায় অজ্ঞাত ১০০/১৫০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর