1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

এমন কোন ক্ষেত্র নেই, ব্যারিস্টার কায়সার কামাল আমাদের ডাকে সাড়া দেন নাই — এ্যাড. মোঃ জিয়া উদ্দিন খান জিয়া

  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৯১ দেখা হয়েছে
এমন কোন ক্ষেত্র নেই, ব্যারিস্টার কায়সার কামাল আমাদের ডাকে সাড়া দেন নাই
এমন কোন ক্ষেত্র নেই, ব্যারিস্টার কায়সার কামাল আমাদের ডাকে সাড়া দেন নাই

স্টাফ রিপোর্টারঃ ১৪ই নভেম্বর, শুক্রবার নেত্রকোণা জেলা শাখা আইনজীবী ফোরামের সাবেক সভাপতি, সাবেক আইন বিষয়ক সম্পাদক ও সাবেক জেলা বিএনপি’র সদস্য এডভোকেট জিয়া উদ্দিন খান জিয়া’র নেতৃত্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, নেত্রকোণা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, আইন বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় বিএনপি ও মহাসচিব, আইনজীবী ফোরাম, বাংলাদেশ ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে স্থানীয় পোগলা ইউনিয়নের নেতৃবৃন্দদের সমন্বয়ে স্থানীয় শুনই বাজারে নির্বাচনী প্রচারণা করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন এ্যাড. নূরুল ইসলাম, এ্যাড. আব্দুল ওয়াদুদ, এ্যাড. মিজানুর রহমান মিজান, এ্যাড. কামাল সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এ সময় এ্যাড. জিয়া উদ্দিন খান জিয়া বলেন- এমন কোন ক্ষেত্র নেই, ব্যারিস্টার কায়সার কামাল আমাদের ডাকে সাড়া দেন নাই। তিনি গণ মানুষের নেতা, বিগত ১৭ বছরের ইতিহাসে আমরা ছিলাম সবচেয়ে অবহেলিত ও নির্যাতিত কিন্তু ব্যারিস্টার কায়সার কামাল আমাদেরকে সব সময় আগলে রেখেছেন। যে কোন বিপদে, তিনি আমাদের সাহায্য, সহযোগিতা করেছেন আমাদেরকে সাহস যুগিয়েছেন। সকল দ্বিধা-দ্বন্ধ ভুলে আগামী নির্বাচনে ব্যারিস্টার কায়সার কামালকে বিজয়ী করে (কলমাকান্দা-দুর্গাপুর) আসনটি বিএনপিকে উপহার দিতে চাই। সবশেষে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে শুনই বাজার ও এলাকায় নির্বাচনী হ্যান্ডবিল বিলি করেন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর