1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

কলমাকান্দায় পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১৫৮ দেখা হয়েছে
কলমাকান্দায় পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর
কলমাকান্দায় পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

মোঃ সৈকত মিয়াঃ নেত্রকোণার কলমাকান্দায় পৃথক ঘটনায় পানিতে ডুবে এক বছর ও ১৮ মাস বয়সি দুই শিশু নিহত হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার রংছাতী ও পোগলা ইউনিয়নে দুর্ঘটনা দুটি ঘটে। সূত্র জানায়, বুধবার দুপুরে উপজেলার রংছাতী ইউনিয়নের কালাইকান্দি গ্রামে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে মুয়াজ নামে এক বছর বয়সি এক শিশু নিহত হয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক হাসিবুল হাসান ওই শিশুকে নিহত ঘোষণা করেন। মুয়াজ কালাইকান্দি গ্রামের রাজিব মিয়ার একমাত্র ছেলে। অন্যদিকে একই উপজেলার পোগলা ইউনিয়নের শুনই গ্রামে বাড়ির চারপাশে জমে থাকা বর্ষার পানিতে ডুবে তাসকিন তারেক নামে ১৮ মাস বয়সি আরেক শিশু নিহত হয়েছে। সে ওই গ্রামের টিটু মণ্ডলের ছেলে। কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক হাসিবুল হাসান বলেন, হাসপাতালে আনার পর মুয়াজকে নিহত ঘোষণা করা হয়েছে। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান শিশু দুটি নিহতের বিষয় নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর