1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

দুই স্কুলের শিক্ষার্থীদের দখলকৃত জমি উদ্ধারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

  • আপডেট সময়ঃ রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৫৫ দেখা হয়েছে
দুই স্কুলের শিক্ষার্থীদের দখলকৃত জমি উদ্ধারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
দুই স্কুলের শিক্ষার্থীদের দখলকৃত জমি উদ্ধারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মোঃ সৈকত মিয়াঃ নেত্রকোণার কলমাকান্দায় বিদ্যালয়ের বেদখল হওয়া জমি উদ্ধার, নিরাপদ খেলার মাঠ নিশ্চিত, বহুতল ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদসহ ছয় দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন দুই বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিকরা। কর্মসূচিতে সড়কে অবস্থান নেওয়ায় প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। রোববার (১৬ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়ক এবং উব্দাখালী সেতুর ওপর এ কর্মসূচি পালন করা হয়। এতে দুই বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় নাগরিক অংশ নেন। প্রথমে বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেন তাঁরা। এ সময় ব্যানার ও প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীরা বিভিন্ন দাবির পক্ষে স্লোগান দেন। পরে তাঁরা সড়কে অবস্থান নিলে ওই পথে যান চলাচল বন্ধ হয়ে যায়। কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা পরিষদ হয়ে কলমাকান্দা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ছয় দফা দাবির মধ্যে রয়েছে— বিদ্যালয়ের বেদখলকৃত জমি দ্রুত উদ্ধার, শিক্ষার্থীদের জন্য নিরাপদ খেলার মাঠ নিশ্চিত, বহুতল ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় জমির ব্যবস্থা, বিদ্যালয়ের সম্পত্তি রক্ষায় স্থায়ী ও কার্যকর পদক্ষেপ, অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পরিচ্ছন্ন ও নিরাপদ শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত এবং সরকারি খাসজমি ও নদীর চর দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও মিল—কারখানার দূষণ বন্ধ করে জলাশয় ও পরিবেশ রক্ষা। মানববন্ধনে বক্তারা বলেন, শুধু বিদ্যালয়ের ভবন থাকলেই শিক্ষার পরিবেশ পূর্ণাঙ্গ হয় না। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য নিরাপদ খেলার মাঠ ও সুস্থ পরিবেশ প্রয়োজন। কিন্তু জমি দখল, মাঠের সংকট এবং বিদ্যালয়ের আশপাশের অবৈধ স্থাপনার কারণে শিক্ষার্থীদের স্বাভাবিক বিকাশ ব্যাহত হচ্ছে। শিক্ষার্থী ও অভিভাবকেরা বলেন, বিদ্যালয়ের জমি দখলমুক্ত করে খেলার মাঠের ব্যবস্থা তাঁদের দীর্ঘদিনের দাবি। বারবার দাবি জানিয়েও কার্যকর সমাধান না হওয়ায় শিক্ষার্থীদের রাস্তায় নেমে প্রতিবাদ করতে হয়েছে। তাঁরা ভারপ্রাপ্ত স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ছয় দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। বক্তারা আরও বলেন, বিদ্যালয়ের সম্পত্তি রক্ষায় প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মো. সাইদুর রহমান, চেয়ারম্যান ওবাইদুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারি চাঁন মিয়া, ব্যবসায়ী এম আলমগীর, কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ মাহমুদ হাসান, কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম শাহজাহান কবীরসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিকরা। কর্মসূচি থেকে শিক্ষার্থীদের যৌক্তিক ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়নে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর