1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

কেন্দুয়ায় অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১২৭ দেখা হয়েছে

কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়ার বিলে কচুরিপানার নিচ থেকে মোঃ নূরুজ্জামান (৩৫) নামের এক সিএনজি চালিত অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে বিলের পাশ থেকে তার অটোরিকশাটি উদ্ধার করা হয়। বুধবার ২০ আগস্ট সকালে উপজেলার আদমপুর-দুল্লী সড়কের দুল্লী সেতুর পাশে মরাবিল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত নূরুজ্জামান নওপাড়া ইউনিয়নের পাচাহার বড়বাড়ি গ্রামের মৃত মোগলচানের ছেলে। কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) মিহির রঞ্জন দেব জানান, মঙ্গলবার ১৯ আগস্ট সকাল ৯টার দিকে নূরুজ্জামান সিএনজি নিয়ে বাড়ি থেকে বের হন। রাত ১১টার দিকে তিনি কেন্দুয়া পৌরসভার জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ সংলগ্ন আতিক মিয়ার দোকানে চা পান করেন। এ সময় তার সিএনজিতে তিনজন পুরুষ ও একজন নারী যাত্রী ছিলেন বলে জানা যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা রাতে খোঁজাখুঁজি করেও তাকে কোথাও পাননি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও তখন বন্ধ পাওয়া যায়। পরে রাত আড়াইটার দিকে স্থানীয় অটোচালক মোঃ ইকবাল মরাবিল এলাকায় রক্তমাখা একটি সিএনজি দেখতে পান। তিনি থানায় খবর দিলে কেন্দুয়া থানার এসআই আউয়াল গিয়ে সিএনজিটি উদ্ধার করেন। এরই সূত্র ধরে খুঁজতে গিয়ে সকালে কচুরিপানার নিচে লুকানো অবস্থায় নূরুজ্জামানের লাশ পাওয়া যায়। লাশের পরিচয় শনাক্ত হওয়ার পর ময়না তদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে সিএনজি ছিনিয়ে নিতে যাত্রীবেশে দুবৃত্তরা নূরুজ্জামানকে হত্যা করেছে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। রক্তমাখা সিএনজিটিও উদ্ধার করা হয়েছে।লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান,এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার করা হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর