1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

কেন্দুয়ায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা

  • আপডেট সময়ঃ বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৯৭ দেখা হয়েছে
কেন্দুয়ায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা
কেন্দুয়ায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা

কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়ায় অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত এক শিক্ষার্থীকে পাটক্ষেতে নিয়ে ধর্ষণ/পাশবিক নির্যাতনের অভিযোগে মতি মিয়া (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে| মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত ১২ টা ৫ মিনিটে এ মামলা দায়ের করা হয় বলে নিশ্চিত করে পুলিশ| মামলা নং-১ (৭) ২০২৬| তদন্ত অফিসার এসআই মো. আনোয়ার হোসেন| অভিযুক্ত মতি মিয়া উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা ভাটিপাড়া গ্রামের মৃত মন্নাফ হোসেনের ছেলে| অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার (২৯ জুন) সন্ধ্যায় উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা গ্রামে এ ঘটনা ঘটে| এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে| স্থানীয় সূত্রে আরো জানা যায়, চিরাং ইউনিয়নের বাট্টা মাইজপাড়া গ্রামে তার আপন দুলাভাইয়ের বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে রওনা হলে সন্ধ্যা আনুমানিক ৭:৩০ ঘটিকায় ভুক্তভোগী শিশুটি বাট্টা (ভাটিপাড়া) নামক স্থানে পৌঁছালে, পূর্ব থেকে ওত পেতে থাকা অভিযুক্ত মো. মতি মিয়া (৫৫) তাকে একা পেয়ে এ পাশবিক নির্যাতন চালায়| নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা রজু হয়েছে এবং আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে মুঠোফোনে নিশ্চিত করেন কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম|

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর