কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়ায় আইন শৃঙ্খলা ও পবিত্র ঈদুল আজহা ২০২৬ উদযাপন উপলক্ষে পরিবহন মালিক ও শ্রমিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল ইসলামের সভাপতিত্বে নেত্রকোণার কেন্দুয়ায় মাসিক আইন শৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আইন শৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আইন শৃঙ্খলা সভায়, মাদক, জুয়া, চুরি ও সহিংসতা প্রতিরোধে গুরুত্বারোপ করা হয়। এছাড়া আসন্ন ঈদে যানজট, অতিরিক্ত ভাড়া, চুরি, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি ইত্যাদি জননিরাপত্তা বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার তুলে ধরেন বক্তারা। অন্যদিকে পবিত্র ঈদুল আজহা —২০২৬ উদযাপন উপলক্ষে যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াতের লক্ষ্যে বাস, সিএনজি, অটোরিকশা, পরিবহন মালিক ও শ্রমিকদের সাথে এবং নিদিষ্ট স্থানে পশু কোরবানী ও দ্রুততম সময়ে কোরবানী বজ্র অপসারণ সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি — বেসরকারি কর্মকর্তা, শ্রমিক, মালিক এবং গণমাধ্যম কর্মীরা।
Leave a Reply